সার্ভিস বন্দুক থেকে ছুটল গুলি! রানাঘাটে রক্তাক্ত নিরাপত্তারক্ষী, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট : নিজের সার্ভিস বন্দুক (Service Gun) থেকেই বিপত্তি। বেসরকারি ব্যাঙ্কে  টাকা পৌঁছে বাড়িতে ফেরার পথে ঘটে দুর্ঘটনা। নিজের সার্ভিস বন্দুক (Service Gun) থেকে গুলি ছিটকে গুরুতর আহত হন মোশারফ হোসেন (Mosharaf Hossen) নামে এক নিরাপত্তারক্ষী। ব্যাঙ্কের টাকা বহনকারী সংস্থার নিরাপত্তা রক্ষীর কাজ করেন তিনি। গুরুতর জখম অবস্থায় চিকিৎসা চলছে তাঁর।

জানা গিয়েছে, রানাঘাট শীতলতলার একটি বেসরকারি ব্যাঙ্কে  টাকা পৌঁছে নিজের গাড়িতে উঠেছিলেন মোশারফ হোসেন (Mosharaf Hossen)। সেই সময় তাঁর সার্ভিস বন্দুকটি (Service Gun) গাড়িতেই রাখা ছিল। তিনি গাড়িতে বসার পরে কোনওকরমে ওই বন্দুকে চাপ পড়ে গুলি ছিটকে বের হয়। সেই গুলি মোশারফ হোসেনের (Mosharaf Hossen) পেটে লাগে। সেখানেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন তিনি। তাঁকে লুটিয়ে পড়তে দেখে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। পরে সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। 

মনে করা হচ্ছে অসাবাধানতাবশত গুলি চলেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সার্ভিস বন্দুকটি (Service Gun) কোথায় রাখা ছিল, সেখান থেকে গুলি কীভাবে চলল সবটাই তদন্ত করে দেখা হচ্ছে। ওই নিরাপত্তারক্ষীর সঙ্গে যাঁরা ছিলেন, তাঁদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মোশারফ হোসেনের শারীরিক অবস্থার দিকেও নজর রাখা হচ্ছে। সে স্থিতিশীল হলে তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে। জখম নিরাপত্তারক্ষীর পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। 

শান্তিপুরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি,প্রাক্তন বিডিও-র বিরুদ্ধে থানায় এফআইআর

‘কালা হিরণ’ সিনেমার মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে সলমান খান

ঋতব্রতদের শিবিরের বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার

শ্রীরামপুরে ঢুকলেই ‘ডিম থেরাপি’, কল্যাণকে নিশানা বিজেপি কর্মীদের

তৃণমূলের ভরাডুবির দায় এড়াতে দল ছাড়ছেন কেষ্ট!

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ঋতব্রত ঘনিষ্ঠ রথীন ঘোষকে ফের তলব ইডির

বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস

প্যান-ফ্রাইড চিকেনে বিরক্ত? ট্রাই করুন এই হাই-প্রোটিন রেসিপি

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

গরিব পুজো কমিটির পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রোদে শুকোতে দিলেই মলিন হচ্ছে কাপড়ের রং? জেনে নিন দীর্ঘদিন নতুনের মতো রাখার পদ্ধতি

‘এপাং ওপাং’ থেকে ‘হাম্বা’, রাজ্যের সব লাইব্রেরি থেকে সরছে মমতার বই, ঘোষণা গ্রন্থাগার মন্ত্রীর