আঙুলে কালি সত্বেও ভোট দিতে না পারার অভিযোগ, মোথাবাড়িতে নির্বাচন ঘিরে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম দফার ভোট শুরু হতেই চর্চায় উঠে এসেছে মালদার মোথাবাড়ির নাম। সকাল থেকেই ইভিএম মেশিনে সমস্যার কথা সামনে আসছিল। ভোটাররা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারছিলেন না বলে দাবি করেছিলেন। এবার উঠছে আরও বড় অভিযোগ।  এক ভোটারের হাতে কালি লাগানোর পরেও ভোট দিতে পারেননি বলেই অভিযোগ করেন। এই নিয়েই ভোটকেন্দ্রের বাইরে শুরু হয় উত্তেজনা।

জানা গিয়েছে ওই ভোটার হাতের আঙুলে কালি লাগানোর পর ভোট না দিয়েই বুথের বাইরে বেড়িয়ে আসেন। তাঁর আরও অভিযোগ সেক্টর অফিসারকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তারপর তিনি বুথের কাছাকাছি আসতেই  ক্ষুব্ধ ভোটাররা তাঁকে ঘিরে ধরেন। শুরু হয় ধস্তাধস্তি। তার পরেই সেক্টর অফিসার সেই এলাকা ছেড়ে চলে যান বলে উঠেছে অভিযোগ। এই সমস্ত ঘটনার পর মোথাবাড়িতে প্রায় দেড় ঘণ্টা পর ভোট শুরু হয়।

আরও পড়ুন: জায়গায় জায়গায় EVM খারাপ, নওদায় বোমাবাজি, কী বার্তা CEO মনোজ আগরওয়ালের?

উল্লেখ্য, মালদার মোথাবাড়িতে ভোট শুরু হতেই ইভিএম খারাপের অভিযোগ ওঠে। সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। জানা গিয়েছে, ভোট শুরু হওয়ার পরেই মোথাবাড়ি বিধানসভার বালুয়াচারা হাইস্কুলে ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে হট্টোগোল শুরু হয়। ভোটারদের অভিযোগ, দেড় দু’ঘণ্টা ধরে ইভিএম খারাপ খারাপ থাকায় ভোট দেওয়া যাচ্ছিল না।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে