এই মুহূর্তে

ছুটির দিন সকালে গ্রিন লাইনে ‘ঘোষণা ছাড়াই’ গড়াল না মেট্রো, ক্ষুব্ধ যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি : ফের কলকাতা মেট্রোর গ্রিন লাইনে ব্যহত পরিষেবা। রবিবার ছুটির দিন সাতসকালে মেট্রোর গ্রিন লাইনে চলল না মেট্রো। মেট্রো স্টেশনে এসে নাজেহাল যাত্রীরা। কোনও রকম ঘোষণাো করেনি মেট্রো কর্তৃপক্ষ, এমন অভিযোগ জানিয়েছে তাঁরা।

জানা গিয়েছে, রবিবার ছুটির দিন হওয়ায় মেট্রো স্টেশনে গম্ভীর থাকলেও হাওড়া ময়দান থেকে মেট্রো ধরবেন বলে অনেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু মেট্রো গেট বন্ধ থাকে। বেশ কিছুক্ষণ পরে জানা যায় নির্ধারিত সময় মেট্রো চলেনি। শনিবার রাতভোর সিগন্যালিং এবং টেকনিক্যাল কিছু সমস্যার জন্য মেট্রো চলেনি। কিন্তু এই সমস্যার কথা ঘোষণা করা হয়নি। ফলে সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে।

রবিবার দিন এমনিতেই ছুটির দিন হওয়ায় অন্যান্য যানবাহন কম চলে। ভাই অনেকেই মেট্রোকে ভরসা করেন। যারা ভেবেছিলেন হাওড়া থেকে কলকাতায় তাড়াতাড়ি চলে আসতে পারবেন, তাদের সমস্যায় পড়তে হয়েছে। হাওড়া ময়দা নিয়ে এসে দেখতে পেয়েছেন মেট্রোর গেট বন্ধ। কিন্তু আগে থেকে কিছুই জানানো হয়নি। কেউ কিছু জানাতেও পারেনি কেন মেট্রোরেট বন্ধ রাখা হয়েছে। পরিষেবা বন্ধ রাখা হলেও কোন ঘোষণা না করায় খুব ছড়িয়েছে যাত্রী মহলে। এইভাবে মানুষকে নাকাল করার কোন অর্থ হয় না। মেট্রোর সময় পরিবর্তন, মিঠুর সংখ্যা কম বা বাড়ানোর কাজ হলে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়। কিন্তু এরিন তেমন কোনো তথ্য দেওয়া হয়নি। ফলে নাজেহাল হতে হয়েছে সাধারণ মানুষকে। কর্মব্যস্ত দিনে এই ধরনের ঘটনা ঘটলে বিপদ আরো বাড়তে পারত। মাঝে মধ্যেই ব্লু লাইনে ব্যহত হয় পরিষেবা। কিন্তু ঘোষণা ছাড়া এইভাবে পরিষেবা বন্ধ রাখার ঘটনা নজির বিহীন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরিত্যক্ত অবস্থায় গুচ্ছ গুচ্ছ আধার ও প্যান কার্ড উদ্ধার ঘিরে হবিবপুরে চাঞ্চল্য

বিহারের হারিয়ে যাওয়া ছেলেকে সীমান্তে মায়ের হাতে তুলে দিল স্বরূপনগর থানা

রূপনারায়ণ নদীতে নতুন প্রজাতির মাছ,নাম রাখা হল ‘বুটিস বর্গভীমি’

চাঁদের আলোয় চা বাগানে গাছের পাতা সংগ্রহ করে তৈরি হয় ‘ফুল মুন টি’

শিশু মৃত্যু নিয়ে মেদিনীপুর হাসপাতালে ব্যাপক উত্তেজনা,ঘটনাস্থলে পুলিশ

বাংলার প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ