মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে কড়া নিরাপত্তার মধ্যে চলছে চলছে শাহি-স্নান

Share:

নিজস্ব প্রতিনধি: আজ মকর সংক্রান্তি! দিকে দিকে চলছে চলছে পুণ্য স্নান। গঙ্গাসাগরে চলছে পুণ্যস্নান। কপিল মুনির আশ্রমে ভিড় জমিয়েছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। কড়া নিরাপত্তার মধ্যে চলছে  পুণ্য স্নান। নিরাপত্তারর চাপদে মুড়িয়ে রাখা হয়েছে গোটা এলাকাকে।

মনে করা হয় আজকের দিনে গঙ্গাস্নান করলে মোক্ষলাভ হয়। তাই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেই ভোর থেকেই লক্ষাধিক পুণ্যার্থী সাগরস্নানে নেমে পড়েছেন। স্নান শেষে কপিলমুনি আশ্রমে পুজো দেওয়ার অন্য পড়েছে লম্বা লাইন।  পুণ্যার্থীদের যাতে কোনও সমস্যা না হয় সেই জন্য মেলার আগে এলাকা পরিদর্শন করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্দেশ দিয়েছিলেন সমস্ত দিক নজর দেওয়ার। ভিড় সামলাতে মেলা চত্বরে মোতায়েন করা হয়েছে কয়েক হাজার পুলিশ ও ভলান্টিয়র। কথায় আছে ‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন পুণ্যস্নান করতে। ভোর থেকেই সাগরের জলে পুণ্যডুব দিচ্ছেন ভক্তরা। সাগরতটে জনসমুদ্র।  নজরদারি  চলছে ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে। বিশেষ করে স্নানঘাটে  দুর্ঘটনা এড়াতে সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। 

আরও পড়ুন: মাঘের শুরুতেই ফের খেলা শুরু করবে শীত, আরও পারদ পতনের পূর্বাভাস

গোটা মেলা চত্বরকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। আকাশপথে চলছে নজরদারি। নিখোঁজদের দ্রুত খুঁজে পেতে তৈরি করা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থায় কোনও ত্রুটি রাখা হয়নি। চলতি বছরে মেলা  প্রাঙ্গনে ভিআইপি সংস্কৃতি নিষিদ্ধ করা হয়েছে।  চলতি বছরে বহু মানুষের সমাগম হবে বলেই মনে করা হচ্ছে।   

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির