পৌষ মেলা উপলক্ষে শান্তিনিকেতনে রেকর্ড পরিমাণ মদ বিক্রি, খুশি বিক্রেতারা

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিনিকেতন: শান্তিনিকেতনে ২৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল পৌষ মেলা। চলে ২৮ ডিসেম্বর পর্যন্ত। পৌষ মেলা টানে শান্তিনিকেতনে ছুটে গিয়েছিলেন আপামর সাধারণ মানুষ। ছয় দিনে রেকর্ড পরিমান মদ বিক্রি হয়েছে বোলপুর ও শান্তিনিকেতন(Shantiniketan) এলাকায়। আবগারি দফতর(Excise Department) সূত্রে খবর, শান্তিনিকেতন ও বোলপুরে মোট ৪৪ টি মদের দোকান রয়েছে। সেখান থেকে গত ৬ দিনের মদ বিক্রি হয়েছে ২ কোটি ৪৯ লক্ষ ৯৬ হাজার ৪১১ টাকার। এরমধ্যে দেশি মদ বিক্রি হয়েছে ৯৮ লক্ষ ৬৩ হাজার ২৪০টাকার।

তবে বিদেশি মদ বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। তার পরিমাণ ১ কোটি ২৫ লক্ষ ২৫ হাজার ৭৪০টাকার। বিয়ার বিক্রি হয়েছে ২৬ লক্ষ ৭ হাজার ৪৪৩ টাকার। বছরের অন্যান্য মরশুমের তুলনায় এই মদ বিক্রি যথেষ্ট বেশি বলে দাবি বিক্রেতাদের। এবছর শান্তিনিকেতনে জমজমাট পৌষ মেলা(Pouish Mela) বসেছিল। রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা সেখানে এসেছিলেন। পৌষ মেলায় কেনাকাটাও দেদার হয়। শান্তিনিকেতনের পৌষ মেলাকে ঘিরে অর্থনৈতিক লেনদেন জোরদার হয়। পৌষ মেলা উপলক্ষে অন্যান্য সময় তুলনায় শান্তিনিকেতনে হোটেলের ঘর ভাড়া কিছুটা বেশি থাকে।

হোটেলে ঘরগুলির চাহিদাও যথেষ্ট থাকে। ব্যবসায়ীদের দাবি পৌষ মেলা উপলক্ষে সব হোটেলের ঘর গুলি বুকিং ছিল গত ৬ দিন ধরে। তবে স্থানীয় হোটেল ব্যবসায়ীদের দাবি শুধু পৌষ মেলা উপলক্ষে নয় বছরের শেষে ছুটির দিনগুলিতে শীতের রোদ গায়ে মেখে গোটা জানুয়ারি মাসি পর্যটকদের ভিড় থাকবে সেখানে। এর ফলে হোটেল ব্যবসা থেকে খাবার দাবার মদ সব কিছুরই ব্যবসা লাভের মুখ দেখবে যথেষ্ট। তাই খুশি বোলপুর শান্তিনিকেতন এলাকার ব্যবসায়ীরা। পর্যটকদের ভিড়ে তাই এখন শান্তিনিকেতন মশগুল।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে