পৌষ সংক্রান্তিতে মহাসমারোহে শান্তিপুরে চলছে ৫২ হাতের কালী পুজো

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: খালি হাতে ফেরান না মা’। মহাসমারোহে শান্তিপুরে চলছে ৫২ হাতের কালী পুজো।পৌষ সংক্রান্তির পর থেকেই এখানে পূজিত হন ৫২ হাতের কালী প্রতিমা(Kali Pratima)। এই প্রতিমার আকারও যেমন বিশাল, তেমনই তার রূপ। বহু দূরদূরান্ত থেকে মানুষ এখানে আসেন নানা প্রার্থনা নিয়ে। স্থানীয়দের বিশ্বাস, মা ৫২ হাত দিয়ে তাঁর ভক্তদের আশীর্বাদ করেন, কাউকেই ফেরান না খালি হাতে।শান্তিপুরের কাছেই মহাপ্রভু লীলাক্ষেত্র। কথিত আছে, যে ঘাট দিয়ে গঙ্গা পার হয়েছিলেন নিমাই সন্ন্যাসী, সেই নৃসিংহপুর কালনাঘাটে ৪৮ বছর ধরে মহাসমারোহে পূজিতা হয়ে আসছেন ৫২ হাতের কালী প্রতিমা। নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের নৃসিংহপুর এলাকায় এই বিশাল মাতৃমূর্তির পুজো হয়।

এই পুজো এবং মেলার আয়োজক ‘আমরা সকলে’ ক্লাব। এমন সুবিশাল ৫২ হাত কালী প্রতিমা বড় একটা দেখা যায় না। দেবীর পুজোর সঙ্গে চলে দশ দিনব্যাপী গ্রামীণ মেলা। হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা এবং নানা যাগযজ্ঞ।পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, ৪৭ বছর ধরে পূজিত হয়ে আসছেন কালীমাতা(Kalimata)। পৌষ মাসের সংক্রান্তিতে শুরু হয় দেবীর পুজো অর্চনা। টানা দশ দিন ধরে চলে কালী মায়ের পুজো এবং ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা। মকর সংক্রান্তির পূর্ণ্য লগ্নে শুরু হয় মাতৃ আরাধনা। দেবী এখানে ডাকের সাজে সুসজ্জিতা। সুবিশাল বাঁশের কাঠামোর উপর পাতকাঠি, খড় এবং মাটির প্রলেপের মধ্যে দিয়েই তৈরি করা হয়েছে দেবী মূর্তি(Devi Murti)।

আনুমানিক একমাস সময় লাগে এই মূর্তি তৈরিতে। এই মূর্তি তৈরিতে নিযুক্ত ছিলেন ৯ জন মৃৎশল্পী। সুবিশাল মূর্তি দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের ভিড় জমছে মন্দির প্রাঙ্গনে। ১৪ জানুয়ারি সোমবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয় পুজোর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক(MLA Shantipur) ব্রজকিশোর গোস্বামী, হরিপুর অঞ্চলের প্রধান বীরেন মাহাতো, পঞ্চায়েত সমিতির মৎসের কর্মাধ্যক্ষ প্রিয়া সরকার গোস্বামী সহ শান্তিপুর থানার একাধিক পুলিশ কর্তা এবং ক্লাবের সকল সদস্য

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি