ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর:ভোটের আগে তৈরি হয় রাস্তা ।ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়ে কঙ্কালসার চেহারা। কনট্রাক্টরের কাছ থেকে নেওয়া কাটমানির টাকা দিয়ে রাস্তা পুনঃনির্মাণের দাবি বাসিন্দাদের। বিডিও’র(BDO) কাছে লিখিত অভিযোগ দায়ের এলাকাবাসীর।নদিয়ার শান্তিপুর ব্লকের(Shantipur Block) নবলা পঞ্চায়েতের বুইচা বসাকপাড়া জেলা পরিষদের রাস্তা নিয়ে ব্যাপক ক্ষোভ এলাকাবাসীর।তাদের দাবি এই রাস্তা পূর্বে সাংসদ অলকেশ দাসের সময় নির্মিত হয়েছিল ।পরবর্তীতে জেলা পরিষদ ওই রাস্তা মেরামতি করে।কিন্তু দুই ক্ষেত্রেই রাস্তার গুণগত মান একেবারেই ভালো না। বর্তমানে জেলা পরিষদের সদস্যা এবং কর্মাধ্যক্ষা পম্পা মুখার্জি ভোটের আগে সন্ধ্যার পর একবার এসে রাস্তার ছবি তুলে নিয়ে গেছেন। এমনকি যে বোর্ড লাগানো হয়েছে তাতেও যথেষ্ট ভুল রয়েছে। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যরা জানালেও কোন কাজ হয়নি।এমনটাই অভিযোগ করছেন বিজেপির পঞ্চায়েত সদস্যা লক্ষ্মী দাস ঘোষ।

৯ লক্ষ টাকা ব্যয়ে মাত্র তিন মাস আগের রাস্তা পিচ উঠে যাচ্ছে । এলাকাবাসীর বক্তব্য ৪০% কমিশন খেয়েছে জেলা পরিষদের সদস্যা পম্পা মুখার্জি তার স্বামী পিটার মুখার্জি এবং তৃণমূল নেতৃত্ব এর সঙ্গে যুক্ত। একই সাথে তারা মানুষ জনকে ভয় দেখাতো সেই কারণেই সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায়নি এতদিন। তবে এখন পরিবর্তন হয়েছে তারা চাইছেন অবিলম্বে ওই রাস্তা পূর্বের ব্যয়েই আবার মেরামতি করে দেওয়া হোক। এই মর্মে তারা বিডিও এবং নবনির্বাচিত বিধায়ক এবং জেলা পরিষদে লিখিত অভিযোগ করেছেন । এই বিষয় নিয়ে সাধারণ মানুষের সমস্যার পাশে দাঁড়িয়েছেন ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী(Chanchal Chakraborty) । তিনি জানান, শুধু সাধারণ মানুষ নয় ,বিজেপির পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সমিতি এমনকি জেলা পরিষদের সদস্যরাও নানান অভিযোগ নিয়ে সরব হয়েছিল। কিন্তু তারা বিরোধীদের কোনরকম গুরুত্ব দিতেন না। চুরি করে কাট মানি খেয়ে রীতিমতো মানুষকে ভয় দেখিয়ে এতদিন ধরে চলছিল। তবে এখন তাদের জবাবদিহি করতে হবে ।সাধারণ মানুষের ট্যাক্সের টাকার সরকারের কাজে গাফিলতি হলে জনপ্রতিনিধি হিসেবে তার দায়িত্ব অস্বীকার করতে পারেন না।

যদিও এ বিষয়ে জেলা পরিষদের সদস্যা পম্পা মুখার্জির প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাইরে থাকার কারণে তবে মোবাইল ফোনে তার সাথে যোগাযোগ করা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, কাজটা জনপ্রতিনিধি করেনি। তাই জেলা পরিষদের ইঞ্জিনিয়ার এবং এই দফতরে অভিযোগ তারা জানাতে পারেন। একজন প্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের ওপর কাজ দেখে নেওয়ার দায়িত্ব দিয়েছিলাম। ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে সেটাও তাদের দেখে নেওয়া উচিত। রাজনৈতিক প্রভাব উল্লেখ করা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক কারণে।

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

হজমোলা চাকতে গিয়ে যা করলেন ইউক্রেনের মহিলা…..দেখলে ভিমরি খাবেন

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

অবৈধ নির্মাণ রুখতে গিয়ে পুলিশের উপর হামলা, উত্তপ্ত ভাঙড়

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?