স্বল্প সঞ্চয়ের অধিক সুদের লোভে শান্তিপুরে প্রতারণার শিকার একাধিক মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: সপ্তাহে সপ্তাহে টাকা জমা দিলে বছরের শেষে মিলবে জমা টাকার ওপর চড়া সুদ। আর এই লোভেই পা বাড়িয়ে হাজার হাজার টাকার প্রতারণার শিকার হলেন শান্তিপুরের(Shantipur) একাধিক মহিলা। সমস্যার সমাধান ও প্রতারিত টাকা ফিরে পেতে থানায় লিখিত অভিযোগ দায়ের ওই মহিলাদের।রাজ্যে চিট ফান্ড কেলেঙ্কারির ঘটনার পরেও এখনো কোথাও কোথাও নতুন করে বিভিন্ন উপায়ে চলে এই ধরনের সাধারণ মানুকে প্রতারণা করার চক্র। প্রতারকদের নতুন ফন্দি হয়ে উঠেছে স্বল্প সঞ্চয় ও অধীক সুদ।আর তাদের এই প্রতারণার টার্গেট(Target) হন এলাকার মধ্যবিত্ত,নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলারা।

শুরুতে এলাকার মহিলাদের কয়েকজনকে নিয়ে তারা একটি গ্রুপ বা দল তৈরি করে। আর সপ্তাহে সপ্তাহে টাকা জমানোর পরিকল্পনা দিয়ে সাধারণ মানুষকে প্রলোভোন দেখিয়ে নিজেদের কাজ স্বার্থসিদ্ধ করে।আর এমন এক প্রতারক চক্রের শিকার হলেন শান্তিপুরের একাধিক মহিলা। শান্তিপুর সুত্রাগড়(Sutragar) ২নং কলোনীর বাসিন্দা স্বপ্না দেবনাথ বলেন, ‘আমি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার করে টাকা দিতাম। প্রতিশ্রুতি দিয়েছিল এক বছর পরে সুদ সমেত টাকা ফেরত দেবে। কিন্তু মেয়াদ শেষ হলেও টাকা দেয়নি। যারা টাকা নিতে আসতো কেউ ফোন তুলছে না। একজনের ফোন বন্ধ, সংস্থার নাম, কোথায় ঠিকানা, কিছুই জানা নেই। সাধারণ মানুষ সহজেই বিশ্বাস করে গোষ্ঠী তৈরি করে টাকা জমিয়েছেন।’ তিনি আরও জানান , তাঁর আনুমানিক ছয় হাজার টাকা জমেছিল।

শুধু স্বপ্না দেবনাথ নয়, ২ নং কলোনীর বাসিন্দা মুনৃুমুন দেবনাথ বলেন, ‘আমরা বিশ্বাস করে টাকা জমাতাম।কিন্তু এমন হবে বুঝতে পারিনি। যারা টাকা নিতে আসতো তাদের মধ্যে এক মহিলার নাম অর্পিতা। তার বাড়ি কোথায় তাও জানি না।আমার নিজের জমানো ছিল প্রায় ছয় হাজার টাকা।তিনি জানান, কারও কারও দশ- পনেরো হাজার টাকাও জমানো ছিল। প্রতারিত মহিলারা জানান আমদের গোষ্ঠীতে কুড়িজন মতো ।এমন আরও বহু গোষ্ঠী আছে।’ প্রতারকদের গ্রেফতারের দাবিতে শুক্রবার শান্তিপুর থানায়(Shantipur P.S.) লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা।পুলিশ জানিয়েছে অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হবে। তবে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা