কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর মধ্য়েই কোয়েল মল্লিকের ছেড়ে আসা আসনে অন্তর্বর্তী নির্বাচন। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর দিন রাজ্যসভার একটি আসনে ভোটগ্রহণ হবে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। মনোনয়ন জমার শেষ দেন আগামী ৬ অক্টোবর। আগামী ৯ অক্টোবরের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করা যাবে। কোয়েলের আসনের অন্তর্বর্তী নির্বাচনের পাশাপাশি ওই একই সময়ে উত্তরপ্রদেশের ১০টি এবং উত্তরাখণ্ডের একটি রাজ্যসভা আসনেও নির্বাচন হবে। রাজ্যে পালাবদলের পর তৃণমূলের থেকে দূরত্ব বাড়িয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তৃণমূল ছাড়ার পাশাপাশি তিনি রাজ্যসভার পদ থেকেও ইস্তফা দেন। তারপরেই সেই আসনে ভোটগ্রহণ অনিবার্য হয়ে পড়ে। তাই উৎসবের মাঝেই পশ্চিমবঙ্গের একটি আসনে ভোটগ্রহণ করা হবে।

আরও পডুন: উবের চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে

এখন প্রশ্ন উঠছে, কাকে এই আসনে প্রার্থী করবে বিজেপি। বিধায়কদের সংখ্যাগরিষ্ঠের নিরিখে বিজেপি জিতবে এই আসনে। সেই ব্যাপারে নিশ্চিত। কিন্তু কোয়েলের বদলে কাকে প্রার্থী করা হবে তাই নিয়েই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, বিজেপির তরফে প্রার্থী হিসেবে চিকিৎসক রথীন চক্রবর্তীর নাম ঘোষণা করা হতে পারে। এমনই জল্পনা বিজেপির অন্দরে। হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র তথা বিশিষ্ট চিকিৎসক রথীন। হাওড়ার বাসিন্দা। তাঁকেই এবার রাজ্যসভায় পাঠাতে চাইছে বিজেপি। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে দিল্লিতে গিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রথীন। দাঁড়িয়েছিলেন ভোটেও। যদিও একুশের বিধানসভা নির্বাচনে হার দেখতে হয় তাঁকে। যদিও তারপর থেকে বিজেপিতেই রয়ে গিয়েছেন তিনি। মাঝে রাজ্যপালের চিকিৎসকের দায়িত্বে ছিলেন রথীন চক্রবর্তী। এবার তেমনই বিশিষ্ট চিকিৎসক-কে রাজ্যসভায় পাঠাতে চাইছে পদ্ম শিবির। এর আগে পশ্চিমবঙ্গের তিনটি রাজ্যসভার আসনে প্রার্থী করা হয়েছিল তৃণমূল থেকে আসা প্রকাশচিক বরাইক, সুস্মিতা দেব ও সুখেন্দু শেখর রায়কে। এবার চতুর্থ আসনে প্রার্থী করার সম্ভাবনা রয়েছে রথীনকে।

সূত্রের খবর, অভিনেত্রী কোয়েল মল্লিককে প্রথমে রাজ্যসভায় ভোটে দাঁড়াতে অনুরোধ করেছিল পদ্ম নেতৃত্ব। কিন্তু কোয়েল তাতে রাজি হননি বলে সূত্রের খবর। তারপরেই বিজেপির তরফে রথীন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হয়। বিজেপি নেতৃত্বের প্রস্তাবে রাজি হয়েছেন বিশিষ্ট চিকিৎসক। তারপরেই তাঁকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পদ্ম শিবির।

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

এক বাইকে হেলমেটবিহীন সাত পড়ুয়া, কাণ্ড দেখে চোখ কপালে পুলিশের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর