বিদ্যালয়ে নেশাগ্রস্থ অবস্থায় আসেন শিক্ষকমশাই, মাঝেমধ্যেই থাকেন অনুপস্থিত, বিক্ষোভ অভিভাবকদের

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: ছুটির আবেদন না জানিয়ে বিদ্যালয়ে মাঝেমধ্যে অনুপস্থিত এক শিক্ষক। মাঝে মধ্যে আবার বিদ্যালয়ে আসেন নেশাগ্রস্ত হয়ে, সাতদিন বাদে স্কুলে ঢুকলে অভিভাবকদের ক্ষোভের মুখে অন্যায় স্বীকার।ছুটির কোনোরকম আবেদন না জানিয়েই বিদ্যালয়ের অনুপস্থিত থাকেন, আজ ৭ দিন বাদে বিদ্যালয়ে ঢুকতে গেলে অভিভাবক অভিভাবকদের বাধা, ক্ষোভের মুখে পড়েন তিনি।কালে ভদ্রে বিদ্যালয়ে আসেন মাস্টারমশাই ! মাঝেমধ্যেই নাকি মদ্যপান করে আসেন বিদ্যালয়ে ।এমনই গুরুতর অভিযোগ উঠল শান্তিপুর পৌরসভার(Shantipur Municipality) ১৭ নম্বর ওয়ার্ডের মনসাতলা কেবি প্রাথমিক বিদ্যালয়ের(Mansatala KB Primary School) শিক্ষকে সঞ্জয় সরদারের বিরুদ্ধে। জানা যায় ওই বিদ্যালয়ে সর্বসাকুল্য প্রধান শিক্ষককে নিয়ে মাত্র চারজন শিক্ষক রয়েছে। বিদ্যালয়ে পড়ুয়ারদের সংখ্যা ১১১ জন। তার মধ্যেই এক শিক্ষক মাসের মধ্যে বেশিরভাগ দিনই থাকেন ছুটিতে। এমনকি জানা গিয়েছে সেই ছুটির দরখাস্ত পর্যন্ত সঠিকভাবে দেওয়া হয়নি। শুধু তাই নয়, বেশ কয়েকদিন স্কুলের অন্যান্যকর্মীরা এবং পড়ুয়ারা অভিযুক্ত ওই শিক্ষকের মুখ দিয়ে পেয়েছেন মদের গন্ধ। ক্ষুদে ছাত্ররাও বাড়িতে গিয়ে মা-বাবাকে এমনটাই বলেন বলে জানিয়েছেন অনেক অভিভাবক। বিদ্যালয়ে এসেছেন একাধিকবার নেশার ঘোরে।

এমনই গুরুতর অভিযোগ নিয়ে এদিন সকালে বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকেরা প্রধান শিক্ষকের কাছে অভিযুক্ত ওই শিক্ষকের অতিসত্বর বদলির দাবি নিয়ে আসেন। সাময়িকভাবে উত্তেজনা সৃষ্টি হয় বিদ্যালয় প্রাঙ্গনে। এমনকি অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ঐ শিক্ষকের সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি তখনও সঠিক উত্তর দিতে পারেননি। অভিভাবকদের প্রশ্ন যেখানে হাজার হাজার যোগ্য শিক্ষক-শিক্ষিকারা চাকরি হারিয়েছেন, সেখানে ওনার মত শিক্ষক চাকরি পাওয়ার পরেও শিক্ষকতার মানকে ধূলিসাৎ করছেন। শিক্ষকের নামে এই গুরুতর অভিযোগ অভিভাবক অভিভাবিকারা ছাড়াও করেছেন বিদ্যালয়ের মিড ডে মিল(Mid Day Meal) কর্মীরাও। “মাসের পর মাস চলে যায় ওই শিক্ষক আসেন না বিদ্যালয়ে। তারপর আসলে পরে পাওয়া যায় মদের গন্ধ তার মুখ থেকে। এছাড়াও যৌনপল্লীতে যান ওই শিক্ষক বলে অভিযোগ। ছোট ছোট ছাত্রছাত্রীরা আমাদেরকে বলে স্যার মদ খেয়ে এসেছে। আমরা পর্যন্ত বারণ করেছি তাকে শিক্ষাঙ্গন কলঙ্ক থেকে মুক্ত রাখতে। অভিভাবকেরা যে অভিযোগ করছেন একদম সঠিক।

যদিও স্কুলে অনুপস্থিতির কথা মেনে নিলেও বাকি অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি জানান, ঐ শিক্ষক মদ্যপান করে এসেছেন বিদ্যালয়ের এমনটা আমি কখনো বুঝতে পারিনি। অভিভাবক কিংবা পরুয়ারা হয়তো বুঝতে পারে আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি। বরং বিদ্যালয়ে আসলে ওই শিক্ষক যথেষ্ট ভালোভাবেই ছাত্র-ছাত্রীদের পড়ান। মাঝেমধ্যেই ওই শিক্ষক স্কুলে আসেন না, এটিই তার দোষ। তবে স্কুলে এলে পড়ে ওর থেকে ভালো শিক্ষক আর কেউ হয় না। যদিও এই অভিযোগ ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে অবিলম্বে এই বিদ্যালয়ে একজন শিক্ষক প্রয়োজন”

যদিও এ প্রসঙ্গে শিক্ষক সঞ্জয় সর্দার তার বিরুদ্ধে তোলা অভিযোগ স্বীকার করেন তিনি যে মদ্যপান করেন। তবে বিদ্যালয়ে মদ্যপান করে চলে এসেছিলেন মাত্র দুবার, আজ তিনি সাত দিন বাদে স্কুলে এসেছেন তবে আজকের পর থেকে এ ভুল আর হবে না অন্যদিকে ছুটির বিষয়েও তিনি নিয়ম মেনে চলবেন।এখন প্রশ্ন, গোটা বাংলা জুড়ে যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের একটি কলমের খোঁচায় যেভাবে চাকরি হারা হতে হল, সেখানেই একজন শিক্ষক তার কর্মক্ষেত্রের পদমর্যাদা কে ধূলিসাৎ করছেন, যা কোনভাবেই কাম্য নয় বলে মনে করছেন সমাজে সকল স্তরের মানুষ।তবে শান্তিপুর নতুন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক কে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, বিষয়টি তার বিচার্য বিষয় নয় অন্যজন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল তবে প্রামাণ্য হিসেবে কোন ত্রুটি ছিল তাই ফাইলটি ফেরত এসেছে আবারও সম্পূর্ণ করে অবশ্যই পাঠানো হবে তবে ওই বিদ্যালয়ে প্রয়োজনীয় শিক্ষক প্রসঙ্গেও তিনি জানাবেন বলে জানিয়েছেন।

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার