Loading live market data...
Loading active stocks...
Connecting...

পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু মানসিক ভারসাম্যহীন গৃহবধূর

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক মানসিক ভারসাম্যহীন গৃহবধূর। এলাকায় চাঞ্চল্য শান্তিপুর পৌরসভার(Shantipur Municipality) ৫ নম্বর ওয়ার্ডে।শান্তিপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে জলে ডুবে এক মানসিক ভারসাম্যহীন গৃহবধূর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। জানা যায়, স্টেডিয়াম পাড়ার বাসিন্দা বুড়ো বিশ্বাসের (Bura Biswas)স্ত্রী সুপর্ণা(Suparna) প্রতিদিনের মতো আজও স্নান করতে যায় স্থানীয় সিঙ্গারা পুকুরে। জল বৃদ্ধির কারণেই হয়তো সেখানেই সে ডুবে যায়।

পরবর্তীতে এলাকাবাসীরা চিৎকার চেঁচামেচি করাতে পরিবারের সদস্যরা ছুটে আসেন। জল থেকে তুলে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। যদিও এ বিষয়ে পরিবার সদস্যদের কোন অভিযোগ নেই কিন্তু অস্বাভাবিক মৃত্যু হওয়ার কারণে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শান্তিপুর থানার পুলিশ পাঠায় রানাঘাট পুলিশ মর্গে। তবে ওই গৃহবধুর কোন সন্তান ছিল না। পরিবারে রয়েছেনস্বামী এবং শাশুড়ির ।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিদিন ওই পুকুরে স্নান করতে যেতেন গৃহবধূ। অনেক ছোট থেকেই তার মানসিক রোগ রয়েছে।

লাগাতার বৃষ্টি হওয়ার দরুন হঠাৎ পুকুরের জল বেড়ে যায়। যে ঘাটে সে স্নান করতো সেখানে নামতে গিয়ে বা পিছলে জলের মধ্যে পড়ে ডুবে যায়। এই সময় পুকুরের কাছে কেউ না থাকায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে মৃতদেহ ভেসে উঠলে স্থানীয় মানুষজন তার স্বামীকে খবর দেয়। তার স্বামী ও স্ত্রী স্নান করতে যাওয়ার আগে ওই পুকুরে স্নান করে বাড়ি ফিরে এসেছিলেন কাজে যাবেন বলে। এরপর স্বামী এবং শাশুড়ি ছুটি গিয়ে মৃতদেহ পুকুরের জল থেকে উদ্ধার করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে পুলিশ বুঝতে পারবে মৃত্যুর প্রকৃত কারণ কি।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের