শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

Share:

নিজস্ব প্রতিনিধি ,শান্তিপুর: নদিয়া জেলার শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী। কাঠগড়ায় প্রভাবশালী। ব্যবসায়ীদের হস্তক্ষেপের আর্জি রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়কের কাছে ।দীর্ঘদিনের ভয় ও নীরবতা ভেঙে এবার শান্তিপুর ব্লকের(Shantipur Block) বুইচা এলাকার এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে কাটমানি আদায় এবং ব্যবসায় বাধা দেওয়ার অভিযোগে একজোট হয়ে মুখ খুললেন শতাধিক দুগ্ধ ব্যবসায়ী। অভিযুক্ত প্রসেনজিৎ ঘোষ একসময় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন এবং তাঁর স্ত্রী তৃণমূলের ব্লকের সহ-সভাপতি।

স্থানীয় ঘোষ ও যাদব সম্প্রদায়ের মানুষের অভিযোগ, রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা খাটিয়ে প্রসেনজিৎ এবং তাঁর মামা অসীম ঘোষ দীর্ঘদিন ধরে এলাকার ছানা ও ঘিয়ের ব্যবসার ওপর অঘোষিত একাধিপত্য কায়েম করেছিলেন।ব্যবসায়ীদের দাবি, মোটা অঙ্কের কাটমানি বা মাসোহারা ছাড়া এলাকায় ব্যবসা করতে দেওয়া হত না। এমনকি কলকাতার বড় মহাজনদের কাছে মাল বিক্রির ক্ষেত্রেও কার কাছে এবং কোথায় মাল যাবে, তা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতেন ওই প্রভাবশালী ব্যক্তি। এর আগে কেউ এই অন্যায়ের প্রতিবাদ করতে গেলে পুলিশ ও প্রশাসনের একাংশকে কাজে লাগিয়ে তাঁদের মিথ্যা মামলায় ফাঁসানো এবং জেল খাটানোর মতো হেনস্থা করা হত বলে অভিযোগ। মাসোহারার কোনো রসিদ বা প্রমাণ না থাকার প্রশ্নে ক্ষুব্ধ ব্যবসায়ীদের পাল্টা যুক্তি, বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হলে শাসকদলের সব নেতার বিরুদ্ধে অভিযোগ উঠত না। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার কারণেই আজ শতাধিক ব্যবসায়ী একসঙ্গে পথে নেমেছেন।

বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর সুবিচারের আশায় সরব হয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পড়ে গত কয়েকদিন বাড়িতে থেকেও দেখা করেননি অভিযুক্ত নেতা। আর বর্তমানে তাঁর বাড়িতে তালা ঝুলছে। এই সিন্ডিকেট রাজ ও তোলাবাজির বিরুদ্ধে দ্রুত পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রসেনজিৎ ঘোষ বা সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। প্রশাসনের পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে রয়েছে বুইচা অঞ্চল।

গ্রামের অন্য পুজো দেখতে চান? ঘুরে আসতে পারেন অসমের নলবাড়ির বেলশর

ভুল মশলা খেলেই ভাঙবে ব্রত! জেনে নিন নবরাত্রিতে কী খাওয়া যাবে?

আজ ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন, পুজোর মুখে রাস্তাঘাটে গাড়ি সাবধানে চালান….

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?