SIR-এর পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে শতাব্দী রায়

SIR ক্যাম্প পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন বীরভূমের তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়। গ্রামবাসীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাদের গ্রামে পানীয় জলের সঙ্কট রয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR ক্যাম্প পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন বীরভূমের তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়। গ্রামবাসীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাদের গ্রামে পানীয় জলের সঙ্কট রয়েছে। এরপরেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রাম বাসীরা। যদিও এই অভিযোগ পেয়েই সংশ্লিষ্ট দফতরের ইঞ্জিনিয়ারকে ফোন করেন শতাব্দী রায়। এবং ডিসেম্বরের মধ্যে জল চালু হওয়ার আশ্বাস দেন তিনি। জানা গিয়েছে, বুধবার (১২ নভেম্বর) বীরভূমের সিউড়ির বিধানসভার এক নম্বর ব্লকের বিভিন্ন SIR ক্যাম্প পরিদর্শন করছিলেন শতাব্দী রায়। পৌরসভা এলাকা এবং গ্রাম পঞ্চায়েত এলাকাগুলির পরিস্থিতি ঘুরে দেখছিলেন। এরপরেই ১ নম্বর ব্লকের তিলপাড়া পঞ্চায়েতের বাশঁজোর এলাকায় ঢুকতেই মহিলারা শতাব্দীকে ঘিরে গেলে। এবং তাঁকে কাছে পেয়ে পানীয় জলের দাবি তুলতে শুরু করেন। বিক্ষোভ দেখাতে শুরু করেন।

স্থানীয় মহিলারা দাবি করেন যে, এলাকার বাড়িতে বাড়িতে পানীয় জলের কল দেওয়া হলেও সেই জল এখনও চালু হয়নি। এমনকী বাইরে যে পানীয় জলের কলগুলি রয়েছে সেখানেও জল আসে না। এর ফলে তাদেরকে এক কিলোমিটার দু কিলোমিটার দূরে থেকে জল আনতে হয়। এই কথা অনেক আগেই জানানো হয়েছিল। কিন্তু কোনও সুরাহা হয়নি। তাই শতাব্দী রায়ের কাছে অনুরোধ তিনি যেন এবার জলের ব্যবস্থা করবে। তবে এই ঘটনার অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে PHE দফতরে ফোন করেন শতাব্দী রায়। তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে এই এলাকায় জল সমস্যা মিটে যাবে। এই আশ্বাস দেওয়ার পরেই শান্ত হয় এলাকারা মহিলা।

নির্বাচন কমিশনের নির্দেশে ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্যজুড়ে শুরু হয়েছে নিবিড় ভোটার সংশোধনী তথা SIR। ইতিমধ্যেই বাংলার ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের অধীনে ৭ কোটিরও বেশি ভোটারের কাছে ফর্ম বিলি করা হয়েছে। যা কিনা ৭০ শতাংশেরও কম। তবে SIR-এর তীব্র বিরোধিতা করেছে রাজ্যের শাসকদল। আন্দোলনে নেমে SIR নিয়ে প্রতিবাদ জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। SIR-এর নির্দেশ অনুযায়ী, ২০০২ সালে ভোটার তালিকায় যাদের নাম নেই, তাঁদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এবং তারা আর ভোটাধিকার পাবেনা। তাই SIR শুরু হতেই গোটা বাংলা জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। অন্য দেশে চলে যেতে হবে, সেই আতঙ্কে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ১৫ জনের বেশি বঙ্গবাসী। অনেকে সঞ্চয়ের টাকা তুলতে ব্যাঙ্কে ভিড় জমাচ্ছে। তবে SIR-এ বেশি চাপ বাড়ছে BLO-দের। কারণে বাড়ি বাড়ি গিয়ে SIR ফর্ম বিলি করতে তাদের উপরেই দায়িত্ব পড়েছে। আর ফর্ম বিলি করতে দেরি হলে স্থানীয় বিডিও অফিসের কাছে তাঁদের জবাবদিহি দিতে হচ্ছে। আর এই চাপ সহ্য করতে না পেরে দিন কয়েক আগে মৃত্যু হয়েছে এক BLO-র। সুতরাং রাজ্যজুড়ে SIR নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে।

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি