ব্যালট বাক্স জলে ফেলে দেওয়ার পক্ষে সওয়াল সিপিএম নেতার

পঞ্চায়েত ভোটের দিন রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটের দিন রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটে চলেছে। কোথাও বোমা মেরে খুনের ঘটনা, কোথাও গুলি করে খুনের ঘটনা। কোথাও আবার ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়া, কোথাও আবার ব্যালট বাক্স তুলে পুকুরের জলে ফেলে দেওয়া। সব মিলিয়ে দিনভর হিংসা আর অশান্তির ঘটনায় উত্তপ্ত রাজ্য। সেই আবহে ব্যালট বাক্স জলে ফেলে দেওয়ার পক্ষে সওয়াল করে বসলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ।

শনিবার একটি সংবাদমাধ্যমের চ্যানেলে বসে শতরূপ ঘোষ বলেন, ‘ব্যালট বাক্স জলে ফেলে ফেলে দিয়ে সঠিক কাজ করেছেন’। অভিযোগ, হুগলি জেলার আরামবাগের ধামসা এলাকায় বিজেপি কর্মীরা বুথ থেকে ব্যালট বাক্স তুলে নিয়ে জলে ফেলে দিয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস ছাপ্পা ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করেছিল। এই ঘটনার প্রেক্ষিতে শতরূপ এমন মন্তব্য করেন। সিপিএম নেতার এমন মন্তব্য শুরু হয়েছে বিতর্ক। কীভাবে একটি সংসদীয় দলের নেতা ভোটের ব্যালট বাক্স জলে ফেলে দেওয়ার পক্ষে মত দিলেন তা নিয়ে প্রশ্ন উঠছে।

উল্লেখ্য, আরামবাগের ধামসা এলাকায় ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলে ব্যালট বাক্স জলে ফেলে দেয় বিজেপি সমর্থকরা। বিজেপির অভিযোগ ১৪১ নং বুথে ঢুকে তৃণমূল কর্মী সমর্থকরা ছাপ্পা দেয়। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাকে কেন্দ্র করে এদিন তৃণমূল ও বিজেপি সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই