স্কুল মাঠে শূন্যে  চলল একাধিক  গুলি! মালদহে ভলিবল টুর্নামেন্ট ঘিরে শুরু বিতর্ক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের শিরোনামে মালদহ। এবার ভলিবল টুর্নামেন্টের মাঝে আচমকাই চলল গুলি । বৃহস্পতিবার টুর্নামেন্টের সূচনার সময় শূন্যে একাধিক গুলি চালানো হয়।  আর এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক । প্রশ্ন উঠেছে , কেন প্রতিযোগিতার মাঝে চলল গুলি? কোথা থেকে এল এত বন্দুক?

বৃহস্পতিবার রাতে একটি স্কুল মাঠে  ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেছিল মানিকচক ব্লকের নুরপুর অঞ্চলের নুরপুর টিপটপ ক্লাব। তাদের এই খেলাকে ঘিরে শুরু হয়েছিল উন্মাদনা। আর সেইসময় শূন্যে একাধিক গুলি চালায় ক্লাব কর্তৃপক্ষ। আর তাতে ক্লাবের ভুমিকা নিয়ে  ওঠে একাধিক প্রশ্ন ।  তবে এই বিষয় নিয়ে এখন পর্যন্ত ক্লাবের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি । ইতিমধ্যেই এই ঘটনার খবর সামনে আসতেই ঘটনাস্থলে গিয়ে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করেছে মানিকচক থানার পুলিশ । শুরু হয়েছে তদন্ত ।

উল্লেখ্য, গত  কয়েকদিন  ধরেই মালদায় চলছে গোলাগুলি। তাতেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে তৃণমূল নেতারা । সেইসঙ্গে কয়েকদিন আগে  ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জে দুই আসামিকে  নিয়ে যাওয়ার পথে আচমকাই পুলিশের গাড়ি লক্ষ্য করে চলে  গুলি । জখম হয়েছিলেন দুই জন পুলিশ কর্মী । এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার ভলিবল টুর্নামেন্টের মাঝে শূন্যে একাধিকবার চলল গুলি । তাতেই প্রশ্ন উঠছে  কী  করে তাদের কাছে এল আগ্নেয়াস্ত্র ? এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত ।

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল