মদের ঠেকে শুটআউট, গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ১

বিহার থেকে কুমেদপুর এলাকায় মদ খেতে এসেছিল দুষ্কৃতীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মদের ঠেকে শুটআউট। গুলি লেগে একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার গভীর রাতে মালদহর হরিশচন্দ্রপুরের বাংলা-বিহার সীমানার কুমেদপুরের দরিয়াপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিহার থেকে কুমেদপুর এলাকায় মদ খেতে এসেছিল দুষ্কৃতীরা। মদের ঠেকে স্থানীয় এক বাসিন্দার সঙ্গে তাদের বচসা বাঁধে। বচসার জেরে দুষ্কৃতীরা গুলি চালায়। পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ হয়েছেন বর্মা হাঁসদা (৩৬) নামে এক ব্যক্তি। বাড়ি কুমেদপুরের দরিয়াপুরেই। তাঁর পিঠে গুলি লেগেছে। রাতেই তাঁকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

অন্যদিকে, গুলি চালিয়েই পালিয়ে যাওয়ার চেষ্টা করে পাঁচ দুষ্কৃতী। তাদের মধ্যে ২ জনকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে হরিশচন্দ্রপুর থানার পুলিশ। ধৃতদের নাম সন্তোষ শর্মা (৪৩), বিকাশকুমার রজক (৩২)। বাড়ি বিহারের কাটিহার জেলার আজমনগর থানার পলসা এলাকায়। যদিও বাকি ৩ জন পলাতক। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশবাহিনী। এএসআই রাজীব পাল জানান, তদন্ত চলছে। কী কারণে গুলি চলেছে, তা এখনও স্পষ্ট নয়।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে