দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বুলডোজার দিয়ে দোকান ভাঙচুর, মালদায় ২৪ ঘণ্টা বনধের ডাক

নিজস্ব প্রতিনিধি, মালদা: মালদহে বুলডোজার দিয়ে দোকান ভাঙচুরের ঘটনায় ২৪ ঘন্টার বনধের ডাক দিল জেলা বণিকমহল। আগামী সোমবার গোটা জেলাজুড়ে ২৪ ঘন্টা বনধের ঘোষণা করেছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। মালদাজুড়ে এই ধর্মঘটের জন্য শুরু হয়েছে মাইকিং । ভোটের ঠিক আগেই যোগী রাজ্যের কায়দায় বাংলাতেও চলল বুলডোজার। এর আগে যোগীরাজ্যে এমন ঘটনা শোনা গিয়েছে। এবার বাংলাতেও একই ঘটনা ঘটল। 

মাইকিং করে বলা হচ্ছে জেলার এক প্রভাবশালী রাজনৈতিক নেতার মদতে বুলডোজার দিয়ে ধুলিস্যাৎ করে দেওয়া হয়েছে একাধিক দোকানঘর। এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন ব্যবসায়ীরা। জেলাজুড়ে এই বনধের ডাক দেওয়া হচ্ছে। দোকান ভাঙচুরের ঘটনায় লাগাতার অবস্থান ধরনা চলছে ব্যবসায়ীদের।

জানা গিয়েছে, ৯ ফেব্রুয়ারি মধ্যরাত্রে দুটি বুলডোজার দিয়ে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে জয় লজের নিচে ১১টি দোকান ভেঙে ফেলার অভিযোগ ওঠে। এরপরই গর্জে ওঠে ব্যবসায়ী মহল। ঘটনার প্রতিবাদ জানিয়ে ঘটনাস্থলে তৈরি করা হয় মঞ্চ। সেই মঞ্চেই শনিবার পঞ্চম দিনের প্রতিবাদ কর্মসূচি চলছে। বিজেপির অভিযোগ, এই ঘটনায় শাসকদলের বড় অংশ জড়িত। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলেছে, রাতের অন্ধকারে কারা কাজ করে, চোরেরা কাজ করে। চোরের মত যারা এই কাজে যুক্ত আছে, তাদের ন্যায্য বিচার হওয়া দরকার। সে যত বড়ই নেতা হোক বা ব্যক্তি হোক না কেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক বলে দাবি করেছেন বিধায়ক। ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।

 

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ