মুখ্যমন্ত্রীর সভার আগেই অশোকনগরে চলল গুলি, জখম ব্যবসায়ী

Share:

নিজস্ব প্রতিনিধি, অশোকনগর : নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রীর আসার আগেই অশান্ত অশোকনগর।  ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে অশোকনগর থানার রাজীবপুর এলাকায়। প্রাণে রক্ষা পেলেও, ছিনতাই হয়েছে তাঁর গলার সোনার হার। সামান্য আঘাতও লাগে তাঁর। ঘটনাস্থলে রয়েছে পুলিশ বাহিনী। 

মঙ্গলবার হাবড়া ও অশোকনগর বিধানসভার প্রার্থীদের নিয়ে সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে হাবড়াতে। তারমধ্যেই গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য  ছড়িয়েছে। জানা গিয়েছে, স্থানীয় ব্যবসায়ী রাকেশ মন্ডল দোকান বন্ধ করে পাশের দোকানদারকে নিয়ে বাড়ি ফিরছিলেন। আচমকাই বাড়ি থেকে মাত্র ১০০ মিটার আগে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে রাস্তায় তাঁদের পথ আটকায় চার যুবক।  চার দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে রাকেশের গলার সোনার চেন এবং লকেট ছিনতাই করে পালিয়ে যায়। দুষ্কৃতীরা পালানোর সময় পেছন থেকে ধাওয়া করে রাকেশ এবং তাঁর সঙ্গী।

পরিস্থিতি বেগতিক বুঝে ব্যবসায়ীকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের একটি গাছে লাগে। তবুও হাল ছাড়েননি রাকেশ, ফের ওই দুষ্কৃতীদের বাইকের পেছনে ধাওয়া করতে করতে রাজিবপুর থেকে ঈশ্বরীগাছা পর্যন্ত ছুটে যান। তাদের বয়ান অনুযায়ী জানা যায়, মাঝপথে এক দুষ্কৃতী বাইক থেকে নেমে পালিয়ে যায়, কিন্তু বাকি ৩ দুষ্কৃতী বাইকে করেই পালিয়ে যায় বলে জানা যায়।

জানা গিয়েছে, চুরি যাওয়া বাজার মূল্য প্রায় দেড় থেকে দু’লক্ষ টাকা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় অশোকনগর থানার বিশাল পুলিশবাহিনী। গুলি চলার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা। রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয় গোটা এলাকাজুড়ে। অশোকনগর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী রাকেশ মণ্ডল। এর পরেই তড়িঘড়ি তদন্তে নামে অশোকনগর থানার পুলিশ। এখনও পর্যন্ত দুষ্কৃতীদের ধরা যায়নি। তাদের ধরতে এলাকার সিসিটিভিতেও নজর রাখছে পুলিশ। 

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

জুয়া-র ঠেকে হানা দিতেই রণক্ষেত্র! পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে জখম পুলিশকর্মী

পুলিশি হেফাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ‘মেরে ফেলা হয়েছে’, দাবি পরিবারের

পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে গেল মনসা মন্দির, আতঙ্কে রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন