আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডায়মন্ডহারবারে পরাজিত অভিজিৎকে শোকজ  বিজেপির

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বিপুল ভোটে  হেরেছেন  বিজেপি প্রার্থী অভিজিৎ দাস অর্থাৎ ববি। এবার তাঁকে শোকজ করল বিজেপি। পাশাপাশি ববিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার তাঁকে শোকজের চিঠি পাঠান হয়েছে বলে জানা গিয়েছে।

লোকসভা নির্বাচনের পর রাজ্যের একাধিক জায়গা থেকে উঠে এসেছে নানান অশান্তির ছবি। তাই পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছে বিজেপির চার সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার তারা  ডায়মন্ড হারবারের আলতাবেড়িয়ায় যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন। আর তাদের পথ আটকে ছিল বিজেপি কর্মীরা।  এই খবর ছড়িয়ে পড়তে চাপের মুখে পড়ে পদ্ম শিবির।  এরপরেই অভিযোগ  ওঠে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন বিজেপি  প্রার্থী অভিজিৎ দাস অর্থাৎ ববি।

এই বিক্ষোভের জেরে মঙ্গলবার রাতে অভিজিৎকে শোকজ করে বিজেপি। এই প্রসঙ্গে দলের শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠিতে বলা হয়েছে, মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি হাজির হননি। শুধু তাই নয় কেন্দ্রীয় নেতৃত্বকে ঘেরাও, অনৈতিক মন্তব্যের পিছনে অভিজিৎকেই অভিযুক্ত করা হয়েছে। সেইজন্য আগামী সাত দিনের মধ্যে দলের কাছে  লিখিতভাবে জবাবদিহি করার নির্দেশ দেওয়া হয়। বলা বাহুল্য, দক্ষিণ ২৪ পরগনায় বিজেপির  দীর্ঘ দিনের কর্মী হিসাবেই  বেশ পরিচিত অভিজিৎ। এবার তাঁকেই শোকজ নোটিশ পাঠাল বিজেপি।

Published by:

Share Link:

More Releted News:

১ মে কম চলবে কলকাতা মেট্রো, পরিষেবা শুরু–শেষের সূচি জেনে নিন

ভোট মিটতেই বেহালার পর্ণশ্রীতে দুই ভাইকে মারধরের অভিযোগ, গ্রেফতার একাধিক

লক্ষ্মীবারেই খুলে গেল মদের দোকান, আবার কবে পড়তে চলেছে ঝাঁপ?‌ চর্চা তুঙ্গে

হাওড়ার একাধিক বহুতলে অবাঙালি ফ্যাক্টর! আশঙ্কায় পদ্মশিবির

রাজ্যে কোথায় কোথায় পুনর্নির্বাচন হবে? এবার স্ক্রুটিনিতেও কড়া কমিশন

নতুন বাড়িতে কাটানো হল না রাত, গঙ্গা জল-মাটি আনতে গিয়ে সলিল সমাধি ২ বোনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ