শ্যামনগরে যাত্রী বোঝাই অটো উল্টে মৃত্যু হল ICSC ‘র এক পরীক্ষার্থীর অভিভাবকের

Share:

নিজস্ব প্রতিনিধি,শ্যামনগর: উত্তর চব্বিশ পরগনা জেলার শ্যামনগরে মঙ্গলবার যাত্রী বোঝাই অটো পাল্টি খেয়ে মৃত্যু হল ICSC ‘র এক পরীক্ষার্থীর মা । আহত আরো দুই অভিভাবক। গ্রেফতার অটোচালক।শ্যামনগরে(Shyamnagar) অটো বোঝাই যাত্রী ভ্যানের সাথে ধাক্কা খেয়ে পালটি খেয়ে মৃত্যু হলো আইসিএসসি’ র মাধ্যমিক পরীক্ষার্থীরা মা।আহত আর দুই পরীক্ষার্থীর মা।তাদের চিকিৎসা চলছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। মৃত অভিভাবকের নাম শিউলি সেনগুপ্ত। তবে এই ঘটনায় শোকের ছায়া শ্যামনগর জুড়ে। জগদ্দল থানার(Jagatdal P.S.) পুলিশ অটো চালককে গ্রেফতার করে।চলছে আইসি এসসি’র মাধ্যমিক পরীক্ষা।

সোদপুরে এক বেসরকারি স্কুলের সিট পড়েছে আতপুরে একটি ইংরাজি মাধ্যম স্কুলের ছাত্র ও ছাত্রীদের। সেখানে সৃজা সেনগুপ্তকে নিয়ে পরীক্ষা দিতে নিয়ে আসছিলেন তার মা শিউলি সেনগুপ্ত(Siuli Sengupta)। সোদপুর থেকে ট্রেনে এসে শ্যামনগর নামার পর সেখান থেকে অটো ধরেন তারা। এক অটোতে মোট ছজন উঠে পড়ে তিনজন পরীক্ষার্থী আর তিনজন অভিভাবক।

শ্যামনগর পাওয়ার হাউসের কাছে আসতে ভ্যানের সঙ্গে সামান্য ধাক্কা লেগে উল্টে যায় অটো। গুরুতর আহত হন প্রত্যেকেই। তার মধ্যে শিউলি সেনগুপ্ত অজ্ঞান হয়ে যান ঘটনাস্থলেই। তাকে নিয়ে আসা হয় ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। অধিক যাত্রী নিয়ে যেতে গিয়েই অটো দুর্ঘটনা কবলে পড়ে এবং মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে খবর। রাজ্যের বিভিন্ন শহর শহরতলীর অলিগলিতে অধিক যাত্রী নিয়ে যাতায়াত করে অটো। বড় রাস্তায় পুলিশের নজরদারি থাকলেও স্টেশন থেকে সংলগ্ন রাস্তা গুলিতে কোন নজরদারি নেই।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের