শ্যামনগরে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, পরপর তিনটি দোকানে হানা চোরের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শ্যামনগরে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, পরপর তিন দোকানে হানা চোরের। রাতের অন্ধকারে একের পর এক দোকানের তালা ভেঙে ঢুকে পড়ল চোরের দল। নিরাপত্তার জন্য লাগানো সিসিটিভি ক্যামেরার মুখও ঘুরিয়ে দেওয়া হল। শুক্রবার গভীর রাতে শ্যামনগর কালীবাড়ি সংলগ্ন টেগর টেম্পল রোডে পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতের কোনও এক সময় একটি বাগের দোকান এবং পাশাপাশি থাকা দুটি সোনার দোকানে হানা দেয় দুষ্কৃতীরা। প্রথমে দোকানগুলির তালা ভেঙে ভিতরে ঢোকে তারা। এরপর দোকানে থাকা মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। একটি দোকানের মালিকের দাবি, তাঁর দোকান থেকে লক্ষাধিক টাকার পাথর এবং আনুমানিক ৫০ হাজার টাকা নগদ চুরি হয়েছে। অন্যদিকে, একটি সোনার দোকানের মালিক জানিয়েছেন, তাঁর দোকান থেকে প্রায় ১২ লক্ষ টাকা মূল্যের সোনা ও রুপোর সামগ্রী খোয়া গিয়েছে। ফলে সব মিলিয়ে চুরির ঘটনায় বিপুল পরিমাণ সামগ্রী হাতিয়েছে দুষ্কৃতীরা বলে আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, দোকানগুলিতে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো থাকলেও চোরেরা ক্যামেরার মুখ ঘুরিয়ে দেয় বলে অভিযোগ। ফলে চুরির সময়ের দৃশ্য ক্যামেরায় কতটা ধরা পড়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুনঃ হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ। ঘটনাস্থলে যান জগদ্দলের এসিপি রাজশী শংকর বণিকও। পুলিশ দোকানগুলি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ-সহ বিভিন্ন তথ্য পরীক্ষা করা হচ্ছে। একই রাতে পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও। চোরের দল কোথা থেকে এসেছিল এবং কীভাবে এত সহজে পরপর তিনটি দোকানে ঢুকে চুরি করে পালাল, তা খতিয়ে দেখছে পুলিশ।

বার্ধক্য ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারণা! নির্জন রাস্তায় বৃদ্ধার সোনার বালা ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

মিড-ডে মিল নিয়ে দুর্নীতি রুখতে কড়া বার্তা স্কুল শিক্ষা দফতরের

স্মার্ট ক্লাসরুমে অশ্লীল ভোজপুরী গানের সঙ্গে চটুল নাচ পড়ুয়াদের, তদন্তের নির্দেশ জেলাশাসকের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী