শারীরিক প্রতিবন্ধকতাকে পরাস্ত করে দীর্ঘ ৯ বছর ধরে শুয়েই দুর্গা প্রতিমা তৈরি করছেন ধনঞ্জয়

Share:

নিজস্ব প্রতিনিধি,শ্যামপুর: মাত্র ৮বছর বয়সে  দ্বিতীয় শ্রেণীতে পড়া কালীন পোলিও আক্রান্ত হন তিনি। পোলিও কেড়ে নিয়েছে চলাফেরার ক্ষমতা।দাঁড়ানো তো দূর, উঠে বসতে পর্যন্ত পারেন না। কিন্তু শুধুমাএ মনের জোরে শারীরিক প্রতিবন্ধকতাকে পরাস্ত করে দীর্ঘ ৯ বছর ধরে শুয়ে শুয়েই দুর্গা প্রতিমা তৈরি করে চলছেন তিনি।আট বছর বয়সে পোলিওতে আক্রান্ত হন ধনঞ্জয়(Dhananjay)। তারপর থেকেই চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলেন। ধীরে ধীরে বাইরে বেরনো বন্ধ হয়ে যায় তাঁর। ২৫ বছর ঘরে শুয়েই কেটেছে তাঁর।তাই  পুজোর সময় মণ্ডপে ঘুরে ঠাকুর দেখার সাধ অপূর্ণ থেকে গিয়েছে।

ভাইপোর আবদার রাখতে ২০১৭ সালে শুয়েই ছোট দুর্গা প্রতিমা গড়েন ধনঞ্জয়। এরপর বাড়ির লোকজনের কাছে আবদার করেন দুর্গাপুজো করতে হবে। পরিবারে রয়েছেন বৃদ্ধ মা, দুই দাদা-বৌদি ও তিন ভাইপো। অভাবের সংসারে দুর্গাপুজো করা কঠিন। তাও ভাইয়ের মন রাখতে পুজো করেন দাদা মৃত্যুঞ্জয় ও সঞ্জয় পাত্র । ২০১৯ সালে পর্যন্ত ধনঞ্জয়ের গড়া প্রতিমার পুজো হয় তাঁদের বাড়িতে। এরপর ওই পুজোর দায়ভার নিজেদের কাঁধে তুলে নেয় অমরাবতী পূর্ব পাড়া বিন্দাস কমিটি(Amrabati Purba Para Bindas Comittee)। এরপর দীর্ঘ ৬ বছর ধরে মণ্ডপ বানিয়ে ঘটা করে  ধনঞ্জয়ের তৈরি করা মূর্তি পূজিত হয় বিন্দাস কমিটির মণ্ডপে । তবে সময়ের সাথে সাথে বেড়ছে প্রতিমার উচ্চতা। তাই এখন ছোট ভাইপোরাও এগিয়ে আসে কাকাকে সহযোগিতা করতে।

  কাকার নির্দেশ মতোই  নিরলস মনে প্রতিমা গড়েন তারা।তবে শুধু প্রতিমা নয়, এই বছর অমরাবতী পূর্ব পাড়া বিন্দাস কমিটি থিম পুজোর দলে নাম লিখিয়েছে। এবছর তাঁদের থিম ভাবনা কি ছিলাম, কোথা থেকে, কোথা এলাম। ” পুজো উদ্যোক্তারা জানিয়েছে প্রতিমার পাশাপশি এই থিম ভাবনাটিকেও বাস্তবায়ন করবেন শিল্পী ধনঞ্জয় পাত্র। বিশেষ ভাবে সক্ষম প্রতিমা শিল্পীর ভাবনাকে মর্যাদা দিতে বিন্দাস কমিটির উদ্যোগকে সাধুবাদ ও কুর্নিশ জানিয়েছে শ্যামপুরবাসী।

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

১০৭ দিন ধরে রাজযোগ! শনির কৃপায় ভাগ্য ফিরছে ৫ রাশির জাতকদের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

বেকারদের জন্য বিরাট সুখবর, ৩০,০০০ শূন্যপদে গ্রুপ-ডি নিয়োগ, কোথায়?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু