প্রাক্তন সেনা কর্মীর নাম ২০০২ সালের ভোটার তালিকা থেকে উধাও, চাঞ্চল্য শ্যামপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি,শ্যামপুর: এসআইআরের জন্য নির্দিষ্ট ফর্ম পেয়েও হতাশ এক প্রাক্তন সেনা কর্মী। জানা গিয়েছে, ২০০২ ভোটার লিস্টে তার নাম নেই। কিন্তু ২০২৫ এর ভোটার লিস্টে তার নাম রয়েছে। স্বাভাবিক ভাবেই এসআইআরের জন্য নির্ধারিত ফর্ম তিনি পেয়েছেন। রয়েছে ভোটার কার্ড। রয়েছে সেনা বাহিনীর ব্যাজ ,পেনশন বুক সহ সবকিছুই। সবচেয়ে বড় বিষয় তাঁর স্ত্রী সহ পরিবারের সকলের কোন সমস্যা নেই। আর ২০০২ সালের লিষ্টে নাম না থাকায় ভোটার তালিকায় নাম থাকবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন ৭৮ বছর বয়সী এক প্রাক্তন সেনা কর্মী(Ex Army Man)।

তবে জানা গিয়েছে ২০০২ এ নাম না থাকলেও যেহেতু ২০২৫ এর তালিকায় নাম রয়েছে তাই এপিক নং এর কলম সহ কয়েকটি কলম বাদ দিয়েই জমা দিয়েছেন ফর্ম।আর এক্ষেত্রে তৈরি হয়েছে জটিলতা।ওই সেনা কর্মীকে নিয়ম অনুযায়ী শুনানির মুখোমুখি হতে হবে বলে ওয়াকিবহাল মহলের অভিমত। যা একজন প্রাক্তন সেনা কর্মীর ক্ষেত্রে বিড়ম্বনার সামিল।তবে কি আবার নতুন করে ভোটার লিস্টে নাম তুলতে হবে ?-এই প্রশ্নই দিনরাত ঘুরপাক খাচ্ছে ৭৮ বছর বয়সী প্রাক্তন সেনা কর্মীর মাথায়। জানা গিয়েছে, বিষয়টি উঠে এসেছে শ্যামপুর দুই ব্লকের খাড়ুবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে।অংশ নং ২৬১।

বলাই চক্রবর্তী(Balai Chakraborty) নামের ওই প্রাক্তন সেনা কর্মী তাই হতবাক হয়ে গিয়েছেন এই তথ্য বিভ্রান্তিতে। আরো জানা যায় যে, ১৯৬৭ সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন।চীন সীমান্তে ডিউটিও করেছেন সেই সময়ে।পরে ১৯৮৮ সালে অবসর নিয়ে এক্স মিলিটারি রুলে দেশের কয়েকটি জায়গায় কাজ ও করেন।২০০২ সালে পাকাপাকি ভাবে অবসর নেন। যদিও চাকরী চলাকালীন বিভিন্ন সময়ে পোষ্টাল ব্যালটের মাধ্যমে তিনি ভোট দিয়েছেন বলে জানান।২০০২ সালের পর থেকেই নিজে বুথে গিয়ে ভোটও দেন। কিন্তু কিভাবে ২০০২ সালের ভোটার লিস্ট থেকে তার নাম উধাও হয়ে গেল তা নিয়েই উঠছে প্রশ্ন। আর এতে চিন্তিত প্রাক্তন সেনা কর্মী বলাই চক্রবর্তী।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে