সাইবেরিয়া থেকে এক জোড়া বাঘ গেল দার্জিলিং – এর চিড়িয়াখানায়

Share:

নিজস্ব প্রতিনিধি,কলকাতা বিমানবন্দর: সাইবেরিয়া থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছলো একজোড়া সাইবেরিয়ান বাঘ(Siberian Tiger) । কলকাতা বিমানবন্দর থেকে সড়কপথে এম্বুলেন্সে করে তাদের নিয়ে যাওয়া হয় দার্জিলিং চিড়িয়াখানাতে ।শনিবার রাতে এমিরেটস এর বিমানে কলকাতা আসে একজোড়া সাইবেরিয়ান বাঘ । এর মধ্যে একটি পুরুষ ও একটি মহিলা বাঘ রয়েছে । মূলত এক্সচেঞ্জ পদ্ধতিতেই এই বাঘ দুটিকে নিয়ে আসা হয় এ রাজ্যে। পরিবর্তে ভারত থেকে দুটি লাল পান্ডা পাঠানো হয়েছে সাইবেরিয়াত ।

কাঠের বাক্সের মধ্যে করে নিয়ে আসা হয় এই দুটি বাঘকে । কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিল বন্যপ্রাণী নিয়ে যাওয়ার বিশেষ অ্যাম্বুলেন্স(Ambulance) । এই এম্বুলেন্সে করেই লারা এবং আকামাস নামে বাঘ দুটিকে নিয়ে কলকাতা থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দেওয়া হয় । বাঘ দুটিকে অতি যত্ন সহকারে কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে রওনা দেওয়ানোর সময় ছিল কড়া নজরদারি। এই সাইবেরিয়ান বাঘদুটিকে কলকাতা বিমানবন্দরে আনতে বিমান ও অ্যাম্বুলেন্সে যাতে কোন সমস্যা না হয়, সেজন্যে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এর আগে দার্জিলিং চিড়িয়াখানায়(Darjeeling Zoo) সাইবেরিয়ান বাঘ ছিল। কিন্তু তার মৃত্যু হয়। তারপর থেকে ওই খাঁচা খালি ছিল। এরপর ভারত এবং সাইপ্রাসের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা করে জোড়া বাঘ বাংলাতে এনে সেখানে পাঠানো হয় দুটি রেড পান্ডা। দার্জিলিং চিড়িয়াখানা তে রেড পান্ডা প্রজননের ব্যবস্থা রয়েছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য