সিকিমে হুড় মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বেইলি ব্রিজ, আহত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি,কালিম্পং: হুড়মুড়িয়ে ভেঙে পড়লে নির্মীয়মাণ বেইলি ব্রিজ। মঙ্গলবার সকালে কালিম্পং এবং সিকিম সীমান্তের তারখোলায় ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় সেতুতে কর্মরত পাঁচজন শ্রমিক গুরুতর জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে কালিম্পং জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গিয়েছে, ১০ নম্বর জাতীয় সড়ক ধরে সিকিম (Sikkim)যাওয়ার পথে তারখোলা থেকে একটি রাস্তা সরাসরি দক্ষিণ সিকিমের দিকে গিয়েছে। সেখানেই তিস্তা নদীর উপরে একটি সেতু ছিল। গত বছরের ৪ অক্টোবর তিস্তায় ভয়াবহ হড়পায় এই সেতুটি ভেঙে যায়। তারপর থেকেই জাতীয় জলবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা এনএইচপিসি সেখানে বেইলি ব্রিজ নির্মাণের কাজ শুরু করে। বুধবারই সেতু তৈরির কাজ শেষ হওয়ার কথা ছিল।

তার আগে এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ নির্মীয়মাণ সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। অন্যদিকে,মাটিগাড়া থানার পুলিশ ২০ জনকে তাদের মোবাইল ফেরত দিয়েছে।আবারো বড়সড় সাফল্য পেয়েছে মাটিগাড়া থানার হোয়াইট কলার পুলিশ। মাটিগাড়ার বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোন চুরির অভিযোগ দীর্ঘদিন ধরে আসছিল।

সেই অভিযোগের ভিত্তিতে মাটিগাড়া থানা(Matigara P.S.) পুলিশ সাদা পোশাকে বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে প্রচুর মোবাইল ফোন উদ্ধারে সফল হয়।মাটিগাড়া থানা পুলিশ মঙ্গলবার মোট ২০টি হারানো ও চুরি হওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফেরত দিয়েছে। মঙ্গলবার সকালে মোবাইল মালিকদের মাটিগাড়া থানায় ডেকে তাদের কাছে মোবাইল ফোন তুলে দেওয়া হয়। অবশেষে মোবাইল ফোন ফেরত পেয়ে সবাই খুব খুশি। মাটিগাড়া থানার পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানান তাঁরা।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা