এবার হাতের মুঠোয় কাঞ্চনজঙ্ঘা, অবশেষে খুলল সিকিম যাওয়ার রাস্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের আমেজ এসে গিয়েছে। ভোরবেলা চোখ মেললে চারদিকে দেখা যাচ্ছে মিঠেকড়া রোদ্দুর। সন্ধ্যার পর হিম হিম ভাব, ভোরের বেলা একটা হালকা চাদর গায়ে দেওয়া জানান দিচ্ছে শীত দাড়িয়ে রয়েছে দোড়ে।  শীত মানেই তো ঘুরতে যাওয়া। বাঙালির কাছে শীতকালে ঘোরার জন্য কম খরচে সবচেয়ে ভাল জায়গা হল সিকিম। সিকিমে কী নেই! পাহাড়, হ্রদ, বরফ, পাইনের সারি- এক কথায় প্রকৃতিপ্রেমীদের কাছে সিকিম অন্যতম পছন্দসই পর্যটন ক্ষেত্র। মাঝে দুর্যোগ হওয়ার কারণে সিকিম যাওয়ার রাস্তা বন্ধ ছিল। তার জন্য মানুষ ভিড় জমাচ্ছিলেন শৈলশহর দার্জিলিংয়ে। সেখানে কাঞ্চনজঙ্ঘার সঙ্গে ছবি তুলতে এখন ব্যস্ত মানুষ। সোশ্যাল মিডিয়া ছেয়ে রয়েছে সেসব ছবিতে। এবার আরও ভাল খবর। খুলে গেল শিলিগুড়ি- সিকিম কালিম্পংগামী ১০ নম্বর জাতীয় সড়ক। এর ফলে এবার সহজেই পর্যটকরা যেতে পারবেন কমলালেবুর রাজ্যে।

প্রবল বর্ষণের জেরে গত রবিবার এই ১০ নম্বর জাতীয় সড়কে বিশাল বিশাল ধস নামে। যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। পরের দিন হয় ভারী বৃষ্টিপাত। ফলে রাস্তা পরিষ্কার করার আগেই নামে নতুন করে ধস। এর ফলে শিলিগুড়ি ও সিকিমের সংযোগ ব্যবস্থা একেবারে অচল হয়ে যায়। মেরামতির কাজ শুরু করে প্রশাসন। চার দিন সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ রাখা হয়।

অবশেষে শুক্রবার এই রাস্তা খুলে দেওয়া হল। ইতিমধ্যেই শুরু হয়েছে ছোট বড় নানা গাড়ির যাতায়াত। মালবাহী গাড়ি আপাতত ঘুরে যাচ্ছে কালিম্পং। সিকিমের রাস্তা খুলে যেতেই পাহাড়বাসীর মনেও দেখা দিয়েছে আশার আলো। আসলে এই মুহূর্তে আর দুর্যোগের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের উপর ভরসা রেখেই মানুষ এবার ভিড় জমাচ্ছেন পাহাড়ে। এখন প্রচুর মানুষের ভিড় দার্জিলিংয়ে, সেই সঙ্গে সিকিমিও মানুষের উৎসাহ কম নেই।

ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছে পাহাড় । বৃহস্পতিবার মহাকাল মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং ও সিকিমের উদ্দেশ্যে পর্যটকদের আসতে বলেছেন। দুর্যোগের ফলে এই মুহূর্তে পর্যটকের আসা যাওয়া খানিক কমেছে ঠিকই, কিন্তু আবার ধীরে ধীরে বেড়ে যাবে এমনটাই মনে করছে সকলে। বর্তমানে দার্জিলিং থেকে শিলিগুড়ি নামার দুটি রাস্তা খোলা রয়েছে। একটি হচ্ছে হিলকার্ট রোড, অন্যটি পাঙ্খাবাড়ি।  হিলকার্ট রোড দিয়ে তিন ধারিয়া হয়ে সুকনা থেকে নামার অনুমতি দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে অনেক রাস্তা চলাচলের উপযুক্ত হয়ে যাবে।

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য কালীঘাটে

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা