টানা ৪ দিন বন্ধ থাকছে শিলিগুড়ি – সিকিম ১০ নম্বর জাতীয় সড়ক, চিন্তিত নিত্যযাত্রী ও পর্যটকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মেরামতির জন্য চার দিন বন্ধ থাকবে শিলিগুড়ি – সিকিম ১০ নম্বর জাতীয় সড়ক। ন্যাশনাল হাইওয়ে এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে ১৩ অক্টোবর দুপুর একটা থেকে ১৬ অক্টোবর সন্ধ্যা ছ’টা পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। সেবক(Sebak) থেকে রংপুর(Rangpur) পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হবে ।২৯ মাইল থেকে গেল খোলা পর্যন্ত একাধিক জায়গায় রাস্তায় ধ্বস নেমেছে। রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। ওই রাস্তায় যানবাহন চলাচল অযোগ্য। তাই মেরামতি করা হবে জরুরী ভিত্তিতে। প্রবল বর্ষণের জেরে গত রোববার ওই সড়কের বিভিন্ন অংশে ধ্বস(Landside) নামে। পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসে কাদা পাথর আর বৃষ্টির জল। সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখতে হয়। পরের দিন ভারী বৃষ্টিতে ফের নেমে আসে নতুন ধ্বস।

ফলে শিলিগুড়ি আর সিকিমের সংযোগকারী ওই লাইফ লাইন রাস্তা এখন চরম বিপজ্জনক। তাই ওই রাস্তা মেরামতি করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। চারদিন সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ রেখে রাস্তা মজবুত করে সারানো হবে। ফলে নিত্যযাত্রী ও পর্যটকদের ওই চার দিন দুর্ভোগের মুখে পড়তে হবে। কারণ শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পং যাওয়ার মূল রাস্তা এটি। যদিও কালিংপং জেলা প্রশাসনে পক্ষ থেকে বলা হয়েছে পর্যটকদের সুবিধার জন্য বিকল্প রূপ দিয়ে চলাচল করানো হবে। যদিও সেই রাস্তাগুলিতেও প্রবল বৃষ্টিতে অনেক জায়গাতেই গর্ত হয়ে গিয়েছে ফলে ঝুঁকি থাকছে যাতায়াতে। এবারের বর্ষায় উত্তরবঙ্গ সিকিমের ধসের ঘটনায় আগের বছরের তুলনায় অনেক বেশি। তিস্তায় ভয়াবহ বন্যা লাচেন- লাচুং থেকে গ্যাংটক পর্যন্ত রাস্তা একাধিক জায়গা ভেঙে পড়েছে। বহু পর্যটক আটকে পড়েন পাহাড়ে রাজ্য প্রশাসন ও সেনাবাহিনী একভাবে উদ্ধার কাজ চালায়।

প্রকৃতির এই তাণ্ডব সামাল দিতে হিমশিম খেতে হয় সকলকে। পরিবেশ বিদ্যার মতে পাহাড়ের বুকে লাগাতার নির্মাণকার্য ও পরিকল্পিতভাবে কাটিং এইসবের জন্যই ধ্বসের ঘটনা বাড়ছে। একই সঙ্গে বন্যার জল শক্তি নিয়ে নেমে আসছে নিচের দিকে ফলে সড়ক যোগাযোগ ঠিক রাখতে যদি প্রশাসন আগামী দিন কঠোর ব্যবস্থা গ্রহণ না করে। তাহলে মানুষের এই দুর্ভোগ আরো বাড়বে। পর্যটনের মরশুম শুরু হতে না হতেই রাস্তা বন্ধের এই সিদ্ধান্তে চিন্তিত হয়ে পড়েছে বিভিন্ন ট্রাভেল এজেন্সি গুলি। পুজোর আগে সিকিমে যে পর্যটকের ঢল নামার কথা ছিল প্রাকৃতিক দুর্যোগের দরুন সেই সফল বাতিল করেছে সকলেই পাহাড়ে প্রকৃতি যে কতটা অস্থির তা প্রমাণ আবারও মিলল ১০ নম্বর জাতীয় সড়কে একাধিক জায়গার প্রবল ধ্বসের ঘটনায়।

যাত্রীদের নিয়ে গন্তব্যের দিকে উড়ান, ৮ ঘণ্টা পর মাঝ আকাশ থেকেই ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, রাজ্য বাজেট কী আলোচনার কেন্দ্রে?‌

বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিচ্ছেন সুশান্ত ঘোষ

মালদহে ফের বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ গ্রেফতার যুবক

হাকিমপুর সীমান্তে আটক ১১০ বাংলাদেশি, কড়া নজরদারি প্রশাসনের

গরমে প্রাণ জুড়োবে, স্বাদে ও পুষ্টিতে ভরপুর ৫টি সুস্বাদু বাদামের শরবত

বিধানসভা ভিত্তিক পর্যালোচনা বৈঠক ডাকল সিপিএম, কবে বসছে মেগা সভা?‌

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

আইপিএলের মাঝেই WWE-তে পৌঁছে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

গ্রেফতারির ভয়! FIR খারিজের আবেদন জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে পরমব্রত

গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে দই দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই ৭ খাবার