শিলিগুড়িতে স্বামী- স্ত্রীর জোড়া মৃতদেহ উদ্ধারে তদন্তে অজানা তথ্যের সন্ধানে ফরেনসিক টিম

Share:

নিজস্ব প্রতিনিধি,থারোঘাটি: শিলিগুড়িতে স্বামী–স্ত্রীর জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় জোর কদমে তদন্তে নেমেছে পুলিশ। সোমবার ঘটনাস্থলে তদন্তে যায় ফরেনসিক টিম।ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের থারোঘাটি(Tharoghati) এলাকায় রবিবার সকালে উদ্ধার হয় অনিমা মন্ডল (৪০) ও তপন মন্ডল (৫০)-এর মৃতদেহ। শাহু নদীর ধারে গলা কাটা অবস্থায় মেলে অনিমার (Anima)দেহ, আর কয়েকশো মিটার দূরে জঙ্গলে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তপনের(Tapan) দেহ।সোমবার ঘটনাস্থলে পৌঁছে ফরেনসিক টিম ও আশিঘর ফাঁড়ির পুলিশ নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা নাকি দু’জনকেই পরিকল্পিতভাবে খুন,তা জানতে তদন্ত চলছে। এখনো পর্যন্ত কোনও সুস্পষ্ট তথ্য মেলেনি।

তবে পুলিশ এটিকের আত্মহত্যা এবং মৃত্যুর আগে স্বামী স্ত্রীকে খুন করেছে এ বিষয়টিতে নিশ্চিত হতে পারছে না। পরপর দুজনের মৃতদেহ যেভাবে উদ্ধার হয়েছে এবং আরো বেশ কিছু ঘটনাস্থলে পাওয়া নমুনা পুলিশের মনে সন্দেহ জাগিয়েছে। অন্য কেউ এই স্বামী স্ত্রীকে পরিকল্পিতভাবে খুন করে একজনের গলা কাটা দেহ নদীর ধারে ফেলে রেখে অপরজনের দেহ গাছে ঝুলিয়ে দিয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

শুধু তাই নয়, এই জোড়া মৃত্যুর ঘটনার পেছনে তৃতীয় কোন ব্যক্তির হাত আছে কিনা বা অবৈধ সম্পর্ক ছিল কিনা কিংবা, স্বামী স্ত্রীর ওপর পুরনো কারোর শত্রুতা ছিল কিনা সব দিকটাই খতিয়ে দেখছে পুলিশ। যেখানে মহিলার মৃতদেহ গলাকাটা অবস্থায় পাওয়া গেছিল সেই এলাকায় বিভিন্ন দিক খতিয়ে থাকে ফরেনসিক টিম(Forencic Team)। এর পাশাপাশি যেখানে স্বামীর গাছের ডালে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল সেখানকার ও বিভিন্ন নমুনা সংগ্রহ করেন তদন্তকারী অফিসাররা।

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা