শিলিগুড়িতে সেনাবাহিনীর গাড়িতে বিস্ফোরণ ,আহত ৪

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়িঃ সেনাবাহিনীর গাড়িতে বাতানুকুলিত যন্ত্রে গ্যাস ভরার কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হল ৪জন । ঘটনাটি ঘটে শিলিগুড়ি(Siliguri) পুরনিগমের ১৩ নং ওয়ার্ডের পাঞ্জাবিপাড়া এলাকায়। জানা গিয়েছে, বুধবার সেনাবাহিনীর(Defence) একটি গাড়িতে ওই বাতানুকলিত যন্ত্রে গ্যাস ভরার কাজ করছিল গ্যারেজের কর্মচারীরা।

সেই সময় গাড়ির ভেতরে থাকা বাতানুকুলিত যন্ত্রের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটলে গ্যারেজের তিন কর্মী এবং একজন সেনাকর্মী আহত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ মানিক দে। এলাকাবাসীদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই ওই গ্যারেজে অবৈধভাবে গাড়ির বাতানুকুলিত যন্ত্রে গ্যাস ভরার কাজ করা হচ্ছিল।

কাউন্সিলর এবং প্রশাসন বিষয়টি নিয়ে কোন রকম পদক্ষেপ গ্রহণ করেনি। ঘটনার পর ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে পানিটাঙ্কি ফাঁড়ির(Panitanki Police Fari) পুলিশ। তদন্তের সাথে গাড়িটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য