শিলিগুড়ি শহরে চার লেনের রাস্তা তৈরি হবে : গৌতম দেব

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি ও জগদ্দল: এবার উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরের অভ্যন্তরে প্রথমবার চার লেনের রাস্তা তৈরি হবে। সোমবার এ কথা জানান মেয়র গৌতম দেব(Mayor Goutam Deb)। মেয়র বলেন গুরুং বস্তি বাজার সরানো হবে। প্রথমবার শিলিগুড়ি শহরের অভ্যন্তরে চার লেনের রাস্তা তৈরি হতে চলেছে। শিলিগুড়ির গুরুং বস্তি থেকে চম্পাসারি মোড় পর্যন্ত নিবেদিতা রোড হবে চার লেনের। সোমবার বিকেলে এলাকা পরিদর্শন করে এ তথ্য জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

তিনি বলেন, ইতিমধ্যেই ওই এলাকায় অবৈধভাবে অনেক বাড়ি-ঘর ও দোকানপাট তৈরি করা হয়েছে। যা ইতিমধ্যেই পৌর কর্পোরেশন ভেঙে দিয়েছে। তিনি বলেন, বর্তমানে কোনো অবৈধ দখল থাকলে তা উচ্ছেদ করে চার লাইনের সড়ক নির্মাণ করা হবে। রাস্তাটি(Road) হবে ৬০ ফুট চওড়া। এ সড়ক নির্মাণে গুরুং বস্তি বাজার সরানো হবে।

অন্যদিকে, উত্তর চব্বিশ পরগনা জেলার জগদ্দলে বাবা মা এর বকাবকি খেয়ে অভিমান করে গত ২ জানুয়ারি বাড়ি থেকে বেরিয়ে যায় জগদ্দলের(Jagatdal) মন্ডলপাড়া অবন্তীপুর এলাকার ১২ বছরের বালিকা । সে মন্ডলপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার নাম জুয়েল ধর।তার বাবা রানা ধর ভাটপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হলেও এখনও উদ্ধার করা সম্ভব হয় নি।ফলে গভীর দুশচিন্তায় রয়েছে ধর পরিবার। তাদের আশঙ্কা কে বা কারা ঐ বালিকাকে ফুঁসলিয়ে আটকে রেখেছে। পুলিশ ওই ছাত্রীর সন্ধান পেতে তদন্ত করছে।

রাজ্যে বিনিয়োগ টানতে আমুল ও এল অ্যান্ড টি’র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে যুব নেতা কৈলাসকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর