শিলিগুড়িতে দুই ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, আহত ১টি, উদ্ধার করল দমকল বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: দুই ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে তমল উত্তেজনা সৃষ্টি হলো ব্যস্ত শিলিগুড়ি শহরে। জখম হলেন এক মহিলা পথচারী। তার মাথায় আঘাত লাগে। দীর্ঘক্ষণ ধরে দুটি ষাঁড়ের মধ্যে লড়াই চলে ওই এলাকা জুড়ে। দুটি ষাঁড়(Two Ox) কালো রঙের ছিল। আরো একটি সাদা রংয়ের ষাঁড় এই লড়াইয়ে যোগ দিলেও পরে সে চলে যায়। এদিকে,গুরুতর যখম ষাঁড়কে উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর কর্মীরা।

শিলিগুড়ি(Siliguri) গুরুং বস্তির সত্তম শিবম সুন্দরম্ মন্দিরের সামনের ঘটনা। এদিন এই ঘটনার দরুন বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় ওই এলাকায়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন ও দমকল বাহিনীর কর্মীরা। গুরুতর জখম হওয়া একটি ষাঁড়কে উদ্ধার করে দমকল বাহিনী। আহত ষাঁড়টি ব্যথায় আর্তনাদ করতে থাকে। সে উঠে দাঁড়াতে পারে না। দমকল কর্মীরা(Fire Brigade) দীর্ঘক্ষন অপেক্ষা করে তারপর দড়ি বেঁধে তাকে উদ্ধার করে রাস্তার ধার থেকে।তবে এর ফলে ওই এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। বহু মানুষ দাঁড়িয়ে এই দুই ষাঁড়ের লড়াই দেখতে থাকে। অনেকে জল দিয়ে তাদের মারামারি বন্ধ করার চেষ্টা করে।

কিন্তু সব চেষ্টা বৃথা হয়। দীর্ঘক্ষণ এই লড়াই চলার পর যতক্ষণ একটি কালো ষাঁড় আহত হয়ে মাটিতে বসে না পড়ে ততক্ষণ এই লড়াই চলতে থাকে। শুধু তাই নয় ওই কালো রঙের আহত ষাঁড়টি মাটিতে বসে পড়লেও অপর ষাঁড়টি তখনো দাঁড়িয়ে থাকে তাকে আক্রমণ করার জন্য। পরে অবশ্য দমকল বাহিনী এসে হোস পাইপ দিয়ে জল ছিটালে একটি কালো ষাঁড় সেখান থেকে চলে যায়। আহত ষাঁড়টিকে উদ্ধার করে দমকল কর্মীরা পশু চিকিৎসালয় নিয়ে যায়। প্রকাশ্য রাস্তায় দুই ষাঁড়ের এই লড়াইয়ে আতঙ্কিত শিলিগুড়ির পথ চলতি মানুষজন। তাঁরা এ বিষয়ে শিলিগুড়ি কর্পোরেশনের (Siliguri Corporation)হস্তক্ষেপ দাবি করেন।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়