বাঙালির বারো মাসে তেরো পার্বণ, পৌষ পার্বণে জমজমাট পিঠে পুলি খাওয়ার দিন

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি:বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর এই ১৩ পার্বণের মধ্যে উল্লেখযোগ্য পৌষ সংক্রান্তি। রাত পেরোলেই পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তি মানে জমিয়ে পিঠে পুলি খাওয়ার দিন। পিঠেপুলি পাটিসাপটা পায়েস খেতে কে না ভালোবাসে। পৌষ সংক্রান্তির দিন পিঠে -পুলি -পায়েসের চাহিদা বেড়ে যায়। সংশ্লিষ্ট জিনিসগুলি তৈরি হয় চালের গুঁড়ো দিয়ে। শিলিগুড়ির(Siliguri) বিভিন্ন বাজার গুলিতে দেখা গেল চালের গুড়ো বিক্রি হচ্ছে। চালের গুঁড়ো কিনতে ক্রেতাদের ভিড় দেখা গেল। দাম ১০০ টাকা কিলো কোথাও আবার কোথাও তার কিছুটা বেশি।

এই প্রসঙ্গে ব্যবসায়ীরা জানিয়েছেন যে, মোটামুটি বিক্রি শুরু হয়েছে।আশা রাখছেন এই বছর প্রত্যেক বছরের মতো পৌষ সংক্রান্তির সময় চালের গুড়ো ভালই বিক্রি হবে। পাশাপাশি বিভিন্ন মিষ্টির দোকানগুলোতেও দেখা গেল পাটিসাপটা, খোয়াখির, মালপোয়া রসমালাই সহ বিভিন্ন মিষ্টান্ন উপকরণ বিক্রি হচ্ছে পৌষ সংক্রান্তি উপলক্ষে। পৌষ সংক্রান্তি স্বাভাবিকভাবেই চাহিদা বেশি রয়েছে পাটিসাপটা, রসমালাই, মালপোয়ার। সকলেই শীতের মৌসুমে পৌষ সংক্রান্তি(Paush Sankrnti) তিথিতে পিঠের স্বাদ নিতে মশগুল।

এদিকে,১৩ই জানুয়ারি থেকে শুরু হয়েছে মালদা, জেলা ৩৬তম বইমেলা। যা চলবে আগামী ২০শে জানুয়ারি পর্যন্ত। ৩৬তম মালদা জেলা বইমেলা(Malda District Book Fair) অনুষ্ঠিত হতে চলেছে মালদা কলেজ ময়দানে। তাই এই এখন মালদা কলেজ ময়দানে চলছে জোরদার প্রস্তুতি। ৩৬তম মালদা জেলা বইমেলার উদ্বোধনের প্রাক্কালে বইপ্রেমীদের নিয়ে পদযাত্রা  মালদা শহরের বৃন্দাবনী ময়দানে। বইমেলার উদ্বোধক হিসেবে হাজির  বিশিষ্ট কবি ও সাহিত্যিক বিনায়ক চট্টোপাধ্যায়। সঙ্গে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এছাড়াও বইমেলার শেষ দিনে সাংস্কৃতিক মঞ্চ মাতাতে আসবেন বিশিষ্ট সংগীত শিল্পী তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। এমনটাই জানান মালদা জেলা বইমেলা কমিটির কর্মকর্তা প্রসেনজিৎ দাস।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়