শিলিগুড়িতে ছাত্রী মৃত্যুর ঘটনায় ধুন্ধুমার, পুলিশের লাঠিচার্জ

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: যৌন নির্যাতনে বাধা দিতেই হত্যা? শিলিগুড়িতে স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতি শহর শিলিগুড়িতে। বুধবার প্রতিবাদে রাস্তায় নেমে আসে বিশ্ব হিন্দু পরিষদ সহ একাধিক সংগঠন। ইতিমধ্যে মহঃ আব্বাস নামে গ্রেফতার করা হয় এক যুবককে। অভিযুক্তের ফাঁসির দাবি তুলে আজ শিলিগুড়ির রাজপথে নামে বিশ্ব হিন্দু পরিষদ, দুর্গা বাহিনী সহ বেশ কয়েকটি সংগঠন।

মিছিলে উত্তেজনা দেখা দিলে নিয়ন্ত্রণে আনতে চলে লাঠিচার্জ। আটক করা হল বেশ কয়েকজনকে। গত কয়েকদিন আগে শিলিগুড়ির(Siliguri)মাটিগাড়ায় স্কুল ছাত্রীকে খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ। মাটিগাড়া লেনিন কলোনি(Lenin Colony) এলাকার বাসিন্দা ধৃত যুবক। সোমবার বিকেলে মাটিগাড়ায় খাপরাইল মোড় এলাকায় একটি পরিত্যক্ত জমিতে স্কুল ছাত্রীর মাথা থেঁতলানো দেহ উদ্ধার হয়। ইট দিয়ে মেরে খুন করা হয় ছাত্রীকে। ঘটনা সামনে আসতেই উত্তপ্ত হয়ে ওঠে শহর। দফায় দফায় চলে পথ অবরোধ, থানা ঘেরাও, বিক্ষোভ। আজ সকাল থেকেও পরিস্থিতি সরগরম ছিল। ছাত্রী খুনের প্রতিবাদে আজ দার্জিলিং মোড়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয় একাধিক সংগঠনের পক্ষ থেকে। যদিও প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন ঘটনাস্থলে।

মাল্লাগুড়ি(Mallaguri) হয়ে জংশন হয়ে মিছিল মহাত্মা গান্ধী মোড়ে এসে পৌঁছলে সেখান থেকে মিছিল ঘুরিয়ে দেওয়া হয় মহানন্দার দিকে। সেখানে একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে গেলে পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। বেশ কয়েকজনকে আটকও করে। মিছিল থেকে বিশ্ব হিন্দু পরিষদের সদস্য বলেন, আজকে মিছিল করে প্রতিবাদ জানানো হয়েছে। একইসাথে আগামীকাল ১২ ঘন্টা সাধারণ ধর্মঘটেরও ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি ওই নাবালিকার আত্মার শান্তি কামনায় মৌন মিছিলও করা হয়।

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতায় ছোট-বড় মিলিয়ে ৮৪ রথযাত্রা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামছে ২ হাজার পুলিশ

বিয়ে ভেঙে যাওয়ার হবু স্ত্রীর উপর হামলা যুবকের, মেয়েকে বাঁচাতে প্রাণ গেল মা’য়ের

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়

১৩ বছরের কিশোরের শরীরে দীর্ঘ লেজ! SSKM হাসপাতালে সফল অস্ত্রোপচার

ফ্রিজের ভিতর ‘স্বয়ম্ভু’ শিবলিঙ্গ! দর্শন পেতে আগ্রার বাড়িতে ভক্তদের ঢল

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০