চা বাগানে ৬০জন শিশুকে পড়াশোনা করানোর উদ্যোগ কমিশনারের

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: জঙ্গলমহলের পর প্রকৃত সামাজিক বন্ধু হতে বিশেষ উদ্যোগ নিতে দেখা গেল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটকে।দার্জিলিং জেলার(Darjelling District) সমতলের দুটি চা বাগানের প্রত্যন্ত গ্রামের আদিবাসী বাচ্চাদের ভবিষ্যতকে সুন্দর করে গড়ে তোলার জন্য শিলিগুড়ি পুলিশ কমিশনারেট নতুন উদ্যোগ নিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চা বাগানের দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের লেখাপড়া থেকে খেলাধুলা সমস্ত রকম বিষয় সাহায্যের হাত বাড়িয়ে দিল শিলিগুড়ি কমিশনারেট।

সোমবার শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের মাঠে একটি ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রত্যন্ত গ্রামের আদিবাসী সম্প্রদায়ের বাচ্চাদের হাতে খেলার সামগ্রী তুলে দেন শিলিগুড়ি পুলিশ কমিশনার(CP) সি সুধাকর । সাংবাদিকদের পুলিশ কমিশনার(CP) জানান, বাইশে ফেব্রুয়ারি শুকনা চা বাগান ও গুলমা চা বাগান পরিদর্শনে যান । তিনি বলেন, “প্রত্যন্ত চা বাগান দুটির বাচ্চারা যাতে নেশাগ্রস্ত হয়ে না পড়ে তার জন্য তাদের শিক্ষার ব্যবস্থা করা হল। যাতে সমাজের মূল স্রোতে তাদের ফিরিয়ে আনা যায়। “

জানা যায় দুটি গ্রাম মিলে প্রায় ৬০ জন বাচ্চাকে (^) Children)সম্পূর্ণ বিনামূল্যে টিউশন পড়ানোর দায়িত্ব নিয়েছে পুলিশ।গুলমা চা বাগানের শিক্ষিকা সুমন লাখরা বলেন, “গ্রামের বাচ্চারা টাকার জন্য শিক্ষা গ্রহণে ব্যর্থ , তাদেরকে বিনামূল্যে শিক্ষা প্রদান করা হচ্ছে “জয় জোহার” স্কুলের মাধ্যমে । পুলিশ কমিশনারের এই উদ্যোগে আমরা খুশি। “এদিকে পুলিশ কাকুদের শিক্ষকের ভূমিকা থেকে শুরু করে অভিভাবকের ভূমিকাতে পেয়ে খুশি চা বাগানের ছেলে মেয়েরা। চা বাগানে যেন এক নতুন ভোরের উদয়।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য