ধর্ষণে অভিযুক্তের সঙ্গে নামের মিল হওয়ায় হেনস্থার শিকার, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ধর্ষণের ঘটনায় জড়িতের সঙ্গে নামের মিল থাকায় হেনস্থার শিকার হতে হয়েছিল। শেষ পর্যন্ত অপমানে সোমবার (১৬ জুন) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা(Suicide) করেছেন হেনস্থার শিকার হওয়া প্রৌঢ়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ির ওই এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। বসানো হয়েছে পুলিশ পিকেটিং। 

জানা গিয়েছে, পড়শি এক নাবালিকাকে ধর্ষণ করে এক ব্যক্তি। যে ব্যক্তি এই কাণ্ড ঘটায় তার সঙ্গে এলাকারই  একান্ন বছরের ওপর এক ব্যক্তির নামের মিল থাকায় তাকে অভিযুক্ত বলে ভেবে নেন এলাকার মানুষজন। গত  শনিবার এলাকায় চরম অশান্তিও হয়। এরপর সোমবার দুপুরের পর ওই ব্যক্তি লোক লজ্জার ভয়ে আত্মহত্যা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাথাভাঙার (Mathabhanga) এক ব্যক্তি শিলিগুড়িতে এসে থাকছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ সে এক নাবালিকাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করছিলেন।

বিষয়টি জানাজানি হতে ওই অভিযুক্ত মাথাভাঙায় পালিয়ে যায়। পরে সে পুলিশের হাতে ধরা পড়ে। এদিকে যেখানে এই ঘটনা ঘটে, সেই অভিযুক্তের বাড়িতে শনিবার রাতে বেশ কয়েকজন এসে ভাঙচুর করে। ওই অভিযুক্তের বাড়ির পাশেই থাকেন এক প্রৌঢ় ব্যক্তি। যার সঙ্গে তার নামের মিল রয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ওই ব্যক্তি এই ঘটনায় যুক্ত একথা ভেবে এলাকায় ভুল ধারণা তৈরি হয়। বেশ কিছু এলাকার মানুষজন তাকে দেখে টিপ্পনি কাটতে শুরু করে। শুধু তাই নয় স্থানীয় একটি সংগঠনের পক্ষ থেকে তাকে গিয়ে ভয় দেখানো হয় এবং অপমান করা হয়।

এরপরই অপমানে এবং লোকলজ্জার ভয়ে ওই ব্যক্তি সোমবার বিকেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মৃতের পরিবারের এক সদস্য জানিয়েছেন, এদিন দুপুরে যখন কেউ বাড়িতে ছিল না সেই সময় ঘরের দরজা বন্ধ করে ওই ব্যক্তি আত্মহত্যা করেন। পরে বিকেলে বাড়ির লোকজন ফিরে এসে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোনও সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে। এই ঘটনার পর এখন আফশোষ করছেন ওই এলাকার বাসিন্দারা। 

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে