কলকাতার ‘নিকো পার্ক’-এর মতো সাজছে শিলিগুড়ির সূর্যসেন পার্ক, বিরাট পদক্ষেপ রাজ্যের

শিলিগুড়ির অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র সূর্যসেন পার্ককে সম্পূর্ণ নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা রাজ্য সরকারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিলিগুড়ির অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র সূর্যসেন পার্ককে সম্পূর্ণ নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা রাজ্য সরকারের। শুধু পার্কের আধুনিকীকরণ নয়, মহানন্দা নদীর রিভারফ্রন্টকেও আরও আকর্ষণীয় করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। গতকাল সোমবার (২৭ জুলাই) এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের পর্যটন ও পরিষদীয় মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার নিকো পার্কের অধিকারিকরা। সূর্যসেন পার্ক ঘুরে দেখে তিনি আধিকারিকদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন।

জানান, পার্কে একাধিক নতুন রাইড যুক্ত করা হবে। দুই থেকে তিনটি নতুন আকর্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়াও আধুনিক ক্যাফেটেরিয়া, শিশুদের জন্মদিন উদযাপনের জন্যে বিশেষ জায়গা এবং পার্কের উঁচু অংশে একটি ভিউ টেরেস তৈরির পরিকল্পনা করা হচ্ছে। যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা-সহ দার্জিলিংয়ের একাধিক মনোরম দৃশ্য দেখা যাবে। অর্থাৎ শিলিগুড়ি শহরের পর্যটনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যে একাধিক পরিকল্পনা করা হচ্ছে। শুধু পর্যটকদের জন্যে নয়, শহরের প্রবীণ নাগরিকদের কথাও ভাবা হচ্ছে। মহানন্দা রিভারফ্রন্টকে এমনভাবে সাজিয়ে তোলা হবে, যাতে প্রবীণরা শান্ত পরিবেশে হাঁটাচলা করতে পারেন, আড্ডা কিংবা সময় কাটাতে পারেন, ছোট শিশুদের জন্যে বয়সভিত্তিক খেলার জোনেরও ব্যবস্থা করা হবে। যাতে তাঁরা নিরাপদে সেখানে খেলাধূলো করতে পারে।

এই বিষয়ে পর্যটনমন্ত্রী শংকর ঘোষ জানিয়েছেন, ‘সূর্যসেন পার্কের আধুনিকীকরণ ও মহানন্দা রিভারফ্রন্টের সৌন্দর্যায়নকে কলকাতার নিকোপার্কের মতো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিকো পার্কের আধিকারিকদের এখানে আমন্ত্রণ জানানোর কারণ, যাতে তাঁদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও উন্নত পরিকল্পনা তৈরি করা যায়। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের যে প্রতিশ্রুতি, তা বাস্তবে রূপ দেওয়া হবে। শিলিগুড়ির বিধায়ক হিসেবে শহরের উন্নয়নের প্রতি আমার বাড়তি দায়িত্ব রয়েছে।’

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের