শিলিগুড়িতে ১১ কোটির হাতির দাঁত-সহ গ্রেপ্তার ২ পাচারকারী

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: অসম থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে আসা রাজধানী এক্সপ্রেসের বি-৪ কামরা থেকে শনিবার রাতে ২ জনকে গ্রেপ্তার করেন কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের অফিসাররা। তাঁদের কাছে থাকা ব্যাগ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে আস্ত হাতির দাঁত(Elephant Teeth)। প্রাথমিকভাবে গোয়েন্দারা জানতে পেরেছেন, অসম থেকে দাঁতগুলো বেনারস, নেপাল হয়ে চিনে পাচারের কথা ছিল। তার আগেই শিলিগুড়ি স্টেশনে দুজনকে ধরে ফেলেন গোয়েন্দারা।

রবিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে(Siliguri Court) তোলা হলে বিচারক একদিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন। সোমবার তাদের ফের আদালতে তোলা হবে। আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সোলেমান খান, রতন গোয়ালা। তাঁদের দুজনের বাড়ি সুদূর অসমের হজাই জেলায়। উদ্ধার হওয়া দাঁতগুলির ওজন ৭ কেজি ৩০০ গ্রাম। বনদপ্তরের দাবি, আন্তর্জাতিক চোরাচালান বাজারে কেজি প্রতি দেড় কোটি হিসেবে উদ্ধার হওয়া দাঁতের মূল্য ১০ কোটি ৯০ লক্ষ টাকা।

ধৃতদের পরিকল্পনা ছিল অসমের কাজিরাঙা অভয়ারণ্য থেকে উত্তরপ্রদেশ, নেপাল(Nepal) হয়ে চিনে(China) পাচার করা। তবে তার আগেই হাতির দাঁত-সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের অফিসাররা। উদ্ধার হওয়া হাতির দাঁতের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা। এই চক্রে আর কারা যুক্ত রয়েছে এবং এই হাতির দাঁত কিভাবে সংগ্রহ করা হয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য