প্রেমিকের সঙ্গে দেখা করতে বেরিয়ে রহস্যময়ভাবে নিখোঁজ প্রেমিকা, চাঞ্চল্য ফুলবাড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি:প্রেমিকের সঙ্গে দেখা করতে বেরিয়ে রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগর(Ambikanagar) নিচ পাড়ার যুবতী শিল্পা দাস(Silpa Das)। ঘটনাটি ঘটেছে ৩রা অক্টোবর। এরপর পাঁচ দিন কেটে গেলেও ওই যুবতীর খোঁজ এখনো পর্যন্ত পাইনি পুলিশ।পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই দিন সন্ধ্যা প্রায় সাড়ে ছ’টার সময় শিল্পা বাড়ি থেকে সাজগোজের সামগ্রী কিনতে বের হন। এরপর রাত গড়িয়ে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় দুশ্চিন্তার ছায়া নেমে আসে পরিবারে। বহু খোঁজাখুঁজির পরও কোনো হদিস মেলেনি।

পরিবারের তরফে ফোনের সূত্র ধরে জানা যায়, শিল্পা বের হওয়ার আগে এক যুবকের সঙ্গে ফোনে কথা বলছিলেন। সেই সূত্র ধরে পরিবারের সদস্যরা পৌঁছে যান শিলিগুড়ি দাগাপুরে, ওই যুবকের বাড়িতে। প্রথমে যুবক দাবি করেন, তিনি রাত ১১টার দিকে শিল্পাকে এয়ারভিউ মোড়ে(Airview More) মোটরসাইকেল থেকে নামিয়ে দিয়েছেন। কিন্তু যুবকের কথায় সন্দেহ হওয়ায় শিল্পার পরিবার নিউ জলপাইগুড়ি থানায়(New Jalpaiguri P.S.) নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করে।পুলিশি চাপে পড়ে পরবর্তীতে যুবক বলেন, তিনি আসলে ভোর রাতে শিল্পাকে এয়ারভিউ মোড়ে নামিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি শিল্পাকে দাদাভাই মোড়ের সামনে দিয়ে এনজেপির দিকে যেতে দেখেছেন।খবর পাওয়া মাত্রই শিল্পার পরিবার ছুটে যায় এনজেপি স্টেশনে এবং অভিযোগ জানায় জিআরপি থানায়। জিআরপি সূত্রে জানা গেছে, ৪ঠা অক্টোবর সকাল প্রায় ৭টার দিকে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ওই যুবতীকে দেখা গিয়েছিল বলে তথ্য মিলেছে।

বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার(NJP P.S.) পুলিশ। যুবতীর পরিবারের এক সদস্য জানান,তাদের একটাই দাবি তাদের মেয়ে নিরাপদে ফিরে আসুন।পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ যুবতীর মোবাইলের লোকেশন ট্র্যাক করা হচ্ছে এবং ঘটনায় জড়িত প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত শিল্পার কোনো খোঁজ মেলেনি। বিগত পাঁচ দিন হয়ে গেলেও ওই যুবতীর খোঁজ না মেলায় রহস্য ঘনীভূত হয়েছে।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়