দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বকটুই কাণ্ডে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিতেন মিহিলাল’, বিজেপির প্রার্থী তাঁরই আত্মীয়

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক বকটুই কাণ্ডের স্মৃতি আজও টাটকা। স্বজনহারাদের তালিকায় ছিলেন মিহিলাল শেখও। তাঁর বিরুদ্ধে রয়েছে, সিবিআইয়ের কাছে মিথ্যে ভাবে ফাঁসিয়ে দেওয়ার হুমকি’র অভিযোগ। তাঁরই আত্মীয়া বিজেপির প্রার্থী হচ্ছেন পঞ্চায়েত নির্বাচনে (PANCHAYET ELECTION)।

প্রতিবেশী রোশেনারা বিবির অভিযোগ ছিল, মিহিলাল তাঁদের ঘরে এসে ছেলেকে শিখিয়ে দিতেন সিবিআই প্রশ্ন করলে কী কী বলতে হবে। শুধু তাই নয়, মিহিলাল না কি হুমকি দিতেন শেখানো বুলি না আওড়ালে তদন্তকারী আধিকারিকদের কাছে মিথ্যে বলে ফাঁসিয়ে দেওয়ার। ঘরে আগুন লাগিয়ে দেওয়ার আশঙ্কাও করেছিলেন রোশেনারা।  

সেই মিহিলালের ভাইপোর স্ত্রী সীমা বিবি। বিজেপির প্রার্থী হিসেবে সোমবার মনোনয়ন জমা দিলেন তিনি। প্রার্থী হচ্ছেন রামপুরহাট- ১ পঞ্চায়েত সমিতির ১৪ নম্বর আসনের। তা নিয়ে অবশ্য তৃণমূলের বিশেষ মাথা ব্যথা নেই। সবুজ শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্য সরকারের কাছ থেকে সমস্ত সুবিধা নিয়ে এখন বিজেপি করছেন ওঁরা। 

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ