SIR-এ নাম বাদ, স্বেচ্ছামৃত্যুর আর্জি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি আরামবাগের ছয় বাসিন্দার

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলি: এসআইআরে নাম বাদ গিয়েছে, শেষ বয়সে এসে ডিটেনশন ক্যাম্পে যেতে চাই না, স্বেচ্ছামৃত্যু দিন, এই বক্তব্য রেখে রাষ্ট্রপতির কাছে আবেদন জানালেন হুগলির আরামবাগের ছ’জন বাসিন্দা। গায়ে আবেদন পত্র লাগিয়ে আরামবাগের মহকুমা শাসকের দফতরে এই স্বেচ্ছামৃত্যুর আবেদন জানান ওই ছ’জন বাসিন্দা। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আরামবাগ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঘটনা। সূত্রের খবর, এসআইআরের ফলে ওই ওয়ার্ডে ভোটার তালিকা থেকে ২০৬ জন ভোটারের নাম বাদ যায়। এখনও বিচারাধীন তালিকায় রয়েছে অনেকের নাম। ট্রাইব্যুনালে আবেদন করলে তারপর নিষ্পত্তি হতে পারে। কিন্তু সেই প্রক্রিয়ার উপর আস্থা হারিয়ে ফেলেছেন আরামবাগের ওই ছয় বাসিন্দা। তাই স্বেচ্ছামৃত্যুর এই আবেদন রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিতে আরামবাগের মহকুমা শাসককে অনুরোধ জানিয়েছেন তাঁরা।

আরও পডুন: ট্রাইব্য়ুনালে আবেদনকারীরা ভোট দিতে পারবেন না, সাফ জানাল সুপ্রিম কোর্ট

এসআইআরের ফলে ৯১ লক্ষ ভোটারের নাম এখনও ঝুলে। বিচারাধীন রয়েছে, ট্রাইব্যুনালে আবেদন জানাতে গিয়ে হিমশিম খাচ্ছেন ভোটার তালিকা থেকে বাদ যাওয়া ভোটাররা। আদৌ নাম উঠবে, ভোট দিতে পারবেন, নাকি স্থান হবে ডিটেনশন ক্যাম্প? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মাথায়। এর মাঝেই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল হুগলির আরামবাগে। সূত্রের খবর, রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানানো ছ’জনের মধ্যে রয়েছেন গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ের অবসারপ্রাপ্ত প্রধানশিক্ষিকা তাইবুন্নেসা বেগম। তিনি ওই পদে দীর্ঘ কুড়ি বছর ধরে চাকরি করেছেন বলে জানিয়েছেন। ওই শিক্ষিকা জানিয়েছেন, ‘জীবনের শেষ প্রান্তে এসে এই হয়রানি আমরা সহ্য করতে পারছি না। সেই কারণে স্বেচ্ছায় মৃত্যুবরণের আবেদন করেছি।’

রাজনৈতিক মহলের ধারণা, এসআইআরে নাম বাদ, ট্রাইব্যুনালে আবেদন এই টানাপোড়েনে হাঁফিয়ে উঠেছেন বিচারাধীন থাকা ভোটাররা। কবে সব ঠিক হবে, বৈধ ভোটার আদৌ হওয়ার সুযোগ রয়েছে? এইসব নিয়েই চিন্তিত সকলে। এর মাঝেই রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানানোর বিষয়টি সামনে আসতেই বিতর্কের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, আজ, সোমবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর এমন ঘটনা আরও ঘটতে পারে। এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, ট্রাইব্য়ুনালে আবেদনকারীদের ভোটদানে অধিকার দেওয়া অসম্ভব। যদি আমরা অনুমতি দিই, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভোটাধিকার দানের প্রক্রিয়া ও নিষ্পত্তির বিষয়টি স্থগিত করতে হবে।

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান