আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ময়নাগুড়িতে ডাম্পারের ধাক্কায় মৃত্যু SIR-এ নিযুক্ত কর্মীর, গুরুতম জখম সহকর্মী

নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি : বিডিও অফিসে কাজে যাওয়ার সময় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এস আই আর কর্মী শম্পা রায়ের। গুরুতর জখম হয়েছেন তার সহকর্মী পায়েল মোহন্ত। ঘাতক গাড়ির খুঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

রাজ্য জুড়ে চলছে এসআইআরের কাজ। এই কাজের দায়িত্ব পেয়েছিলেন ময়নাগুড়ির বিডিও অফিসের কর্মী শম্পা রায়। শনিবার স্কুটিতে করে ময়নাগুড়ি ভিডিও অফিসে যাচ্ছিলেন শম্পা ও পায়েল। জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কের দশ দরগা এলাকায় স্কুটিটি আসতেই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ধাক্কা মারার পরেই স্কুটি থেকে দুজনেই রাস্তাতেই ছিটকে পড়েন। স্কুটিতে ধাক্কা মেরে পালিয়ে যায় ঘাতক ডাম্পারটি। স্থানীয়রা ছুটে আসে ঘটনাস্থলে। তাঁরাই রক্তাক্ত অবস্থায় দুজনকেই উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শম্পাকে মৃত বলে ঘোষণা করে। পায়েলকে আশঙ্কাজনক অবস্থায় ভোট দিয়ে রাখা হয়। সেখানেই চিকিৎসা চলছে। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়েই পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে। তাঁরা স্থানীয়দের সঙ্গে কথআ বলছে। পায়েল মোহন্তকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। 

জানা গিয়েছে, ডাম্পারটি পেছন থেকে স্কুটিতে ধাক্কা মেরেছিল। শম্পা রায় কুটির পেছনেই বসে ছিলেন। কোনভাবেই তাকে বাঁচানো সম্ভব হয়নি। সূত্রের খবর, শম্পা রায় এবং পায়েল মোহন্ত বিডিও অফিসে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত। এসআইআর-র শুনানি কেন্দ্রের ডেটা এন্ট্রি কাজ করছিলেন তাঁরা। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ জোগাড় করেছে পুলিশ। সেই সূত্র ধরেই ঘাতক ডাম্পারের খোঁজে তল্লাশি শুরু হয়েছে

Published by:

Share Link:

More Releted News:

আদিবাসীদের সেঁন্দরা উৎসবকে কেন্দ্র করে কড়া নজরদারি বন দফতরের

ভোটগণনা কেন্দ্রের সংখ্যা আরও কমাল নির্বাচন কমিশন, কোন জেলায় কত? পডুন বিস্তারিত

পূর্ব রেলের বেশ কিছু জায়গায় কাজের জন্য সপ্তাহান্তে বাতিল একাধিক ট্রেন

কেন্দ্রীয় বাহিনীর ‘ধাক্কা’য় উদয়নারায়ণপুরে ভোটারের মৃত্যু? তদন্তে হাওড়ার জেলাশাসক

‘‌দু’জায়গা থেকেই জিতছি’‌, হুমায়ুনের দাবি শুনে হাসছেন বিরোধী নেতারা

টানা বৃষ্টি ভয়ঙ্কর অবস্থা, কোচবিহারের ভেঙে পড়ে এক অস্থায়ী সেতু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ