SIR জুজু, ভয়ে ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিচ্ছেন আতঙ্কিত গ্রামবাসীরা

আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগেই ভুয়ো ভোটার কাটছাঁট করতে SIR নিয়ে হাজির নির্বাচন কমিশন। আর এই ঘোষণা হতেই চারিদিকে তোলপাড় পড়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য জুড়ে SIR তথা বিশেষ নিবিড় ভোটার সংশোধনী ত্রাস। আগামী ৪ নভেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে SIR। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগেই ভুয়ো ভোটার কাটছাঁট করতে SIR নিয়ে হাজির নির্বাচন কমিশন। আর এই ঘোষণা হতেই চারিদিকে তোলপাড় পড়ে গিয়েছে। দেশ ছাড়ার ভয়ে ইতিমধ্যে আত্মহত্যাও করেছেন অনেকে। কেননা ২০০২ সালের স্পেশাল ইনসেনটিভ রিভিশন বা SIR তালিকায় অনেকেরই নাম নেই। এই নিয়েই উদ্বেগে দিন কাটছে গোটা রাজ্যবাসীর। এবার এই আবহে ব্যাঙ্ক থেকে টাকা তোলার হিড়িক দেখা গেল বীরভূমের ইলামবাজারে।

যদিও বার বারই নির্বাচন কমিশন বলছে, উদ্বেগের কোনও কারণ নেই। বৈধ নথি দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন সকলেই। তবে ভোটার তালিকায় নাম না থাকলে কেউ ভারতীয় নাগরিক নন, তেমনটাও নয়। তবে তাদের শুধুমাত্র ভোটাধিকার থাকবে না। কিন্তু এমন ভরসা পাওয়ার পরেও আতঙ্ক কাটছে না ইলামবাজার থানার সংলগ্ন লেলেগড় এলাকার বাধপাড়া, নিচুপাড়া গ্রামগুলিতে। গ্রামবাসীদের মনে ভয়, নির্বাচন কমিশন যে সকল নথির কথা বলেছে, সে সব নথি জোগাড় করা তাঁদের পক্ষে অসম্ভব। সেই আতঙ্কেই লেলেগড়ে ব্যাঙ্কে লম্বা লাইন দিয়েছেন গ্রামবাসীরা। তাদের কথায়, দিন আনেন দিন খান। তাই লক্ষ লক্ষ টাকা নেই তাদের। কোনও ঝামেলায় পড়ে যাতে জমানো ওই কটা টাকাও খোয়াতে না হয়, তাই ব্যাংকের সামনে লাইন দিয়েছেন তারা।

তাদের ২০০২ সালের পরেই সব কিছু। আগের কিছু নেই। তাই আতঙ্কে রয়েছেন। আরও এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, তালিকায় যদি নাম না থাকে তাহলে তো তাদের কোথাও পাঠিয়ে দেবে, সেখানে যাতে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারেন। তাই আগে থেকেই টাকা তুলে সঞ্চয় করে রাখছেন। যদিও জানা গিয়েছে, এই এলাকার অধিকাংশ বাসিন্দাই বাংলাদেশ থেকে এসেছেন। তবে সবারই ভোটার, আধার কার্ড রয়েছে। কিন্তু ২০০২ সালের SIR তালিকায় নাম না থাকার কারণে তারা ভয় পাচ্ছেন। তাই যা টাকা জমিয়েছেন, তা তুলে নিতে চাইছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একে অপরকে ব্যাংক থেকে টাকা তুলতে দেখে আতঙ্ক আরও বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও তাতে কাজ হচ্ছে না। প্রতিদিনই লেলেগড়ের ব্যাংক শাখাগুলিতে ভিড় উপচে পড়ছে। কেউ কেউ বলছেন, “যদি কোথাও পাঠিয়ে দেওয়া হয়, অন্তত কিছু টাকা সঙ্গে থাকলে বাঁচার চেষ্টা করা যাবে।” আতঙ্কে দিন কাটছে লেলেগড়বাসীর।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে