শুনানিতে ২০০ জনকে ডাকার পরে নিজেই SIR-এর নোটিস পেলেন দাঁতনের BDO

মজার বিষয় হল, তাঁর হাত ধরেই ২০০ জনের কাছে শুনানির নোটিস পৌঁছেছিল। এবার তাঁকেই ডাকা হল এসআইআরের শুনানিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR আতঙ্কে গোটা রাজ্য। শুনানিতে ডাক পেয়ে অসুস্থ হয়ে গিয়েছেন অনেকে, কেউ কেউ মারাও গিয়েছেন। এ বার SIR-এর শুনানির নোটিস পেলেন পশ্চিম মেদিনীপুরের দাঁতন-২ ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য। মজার বিষয় হল, তাঁর হাত ধরেই ২০০ জনের কাছে শুনানির নোটিস পৌঁছেছিল। এবার তাঁকেই ডাকা হল এসআইআরের শুনানিতে। শুক্রবার (৩০ জানুয়ারি) তাঁকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে।

সূত্রের খবর, এনিউমারেশন ফর্মে BDO-র বাবার নামের বানানের সঙ্গে SIR-২০০২ তালিকার কোনও মিল নেই, সেই কারণেই তাঁকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। নোটিসে সেটাই উল্লেখ রয়েছে। WBCS অফিসার অভিরূপ ভট্টাচার্য বর্তমানে দাঁতন বিধানসভা কেন্দ্রের একজন AERO। তাঁর বাবা শক্তিধর ভট্টাচার্য, কেন্দ্রীয় সরকারের একজন অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্তা। তাঁর মা সাধনা ভট্টাচার্য BSNL-এর অবসরপ্রাপ্ত সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার। বর্তমানে BDO-এর বৃদ্ধ মা-বাবা কলকাতার বেলেঘাটায় থাকেন।

আশ্চর্যজনক বিষয় হল, আগামী ৩০ জানুয়ারি তিনি ২০০ জনকে শুনানির জন্যে ডেকে পাঠিয়েছেন। এর মধ্যেই BDO নিজেই শুনানিতে ডাক পেলেন। যদিও এই বিষয়ে BDO কিছুই জানাননি। কিন্তু তিনি গোটা বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে ঘনিষ্ঠ মহলের খবর। তবে তিনি ডাক পেলেও শুক্রবার শুনানিতে যাবেন না বলেই ঠিক করেছেন।প্রসঙ্গত, এর আগেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজের সঙ্গে যুক্ত আধিকারিক দের শুনানির নোটিস ধরানো হয়েছে। দু’দিন আগে ভরতপুর-২ ব্লকের BDO অনির্বাণ সেনগুপ্তকে শুনানির নোটিস পাঠানো হয়েছিল। এর আগে তমলুকের বিডিও তথা AERO শেখ ওয়াসিম রেজাকে হিয়ারিং-এর জন্য ডাকা হয়েছিল।

এছাড়া রাজ্যের একাধিক SDO, সচিব পর্যায়ের আধিকারিকরাও শুনানির নোটিস পেয়েছেন।বর্তমানে এসআইআর আতঙ্কে দম ফাটছে রাজ্য বাসীদের। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় শুনানিতে ডাক পড়েছে অনেকের। ভারতীয় নাগরিক প্রমাণ না হলেই ভিন দেশে চলে যেতে হবে। এই ভয়েই দিন কাটছে রাজ্যবাসীদের। এই আতঙ্কে অনেকে মারা গিয়েছেন। কাজের অতিরিক্ত চাপে BLO-রাও অসুস্থ হয়ে পড়ছেন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছে রাজ্য সরকার। এই নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষজন। কিছুদিন আগেই বর্ধমান স্টেশনে স্থানীয়রা বিক্ষোভ দেখিয়ে দাবি করেছিলেন যে, তাঁরা এই দেশের নাগরিক। এত বছর ভোট দিয়ে এসেছেন। SIR প্রক্রিয়ায় সমস্ত নথি দেওয়ার পরেও তাঁদের শুনানিতে ডাকা হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে জানিয়েছেন তাঁদের এই প্রতিবাদ স্বতঃস্ফূর্ত। এই নিয়ে প্রতিবাদী সুর চড়াচ্ছেন রাজ্যের শাসকদলও।

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?

বাজেট কম, কোনও চিন্তা নেই! ১৫ হাজারের মধ্যেই মিলছে Vivo স্মার্টফোন

মালদহে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল

প্রতিদিনের খাবারেই লুকিয়ে রয়েছে ফ্যাটি লিভারের ফাঁদ! সতর্কবার্তা বিশেষজ্ঞদের

সুখী দাম্পত্যের চাবিকাঠি, জেনে নিন সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়

২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি, সুখবর দুই রাশির জাতকদের

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের