এই মুহূর্তে

সরস্বতী পুজোর থিমে SIR, বিদ্যার দেবী হয়তো বলছেন, “আমাকেও ছাড়লি না তোরা!”

নিজস্ব প্রতিনিধি, পান্ডুয়া: সরস্বতী পুজোতে SIR থিম । হুগলি জেলার পান্ডুয়া বিধানসভার বৈঁচি গ্রাম সুপার স্টার কমিটির পক্ষ থেকে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে।এবছর ওই পুজো ২৮ বছরে পদার্পণ করল। উদ্যোক্তাদের সব সময় উদ্দেশ্য থাকে চলতি বছরে কোন সামাজিক বিষয়কে থিম হিসেবে তুলে ধরা ।আর সেই কারণেই তাদের এবারের সরস্বতী পুজোর থিম এসআইআর(SIR)। এই পুজো মণ্ডপে প্রবেশ করলে দেখা যাবে দুদিকে দাঁড়িয়ে রয়েছে দুটি মানব মূর্তি ।পূজা উদ্যোক্তাদের মতে, তাদের একজন বিএলও অন্যজন বিএলএ প্রতীক। তাদের হাতে রয়েছে ভোটার তালিকায় এবং এসআইআর ফর্ম।

থিমে তুলে ধরা হয়েছে বিদ্যারদেবীকে এসআইআর ফর্ম দিতে এসেছেন। আর তা নিয়ে বিরক্ত বিদ্যার দেবী। তিনি বলছেন, বাবা আমাকেও ছাড়লি না আমারও SIR হবে? স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি এই পুজাতে রাজনৈতিক রঙ লেগেছে। যদিও তাতে আমল দিচ্ছেন না পুজা উদ্যোক্তারা। পুজো উদ্যোক্তাদের দাবি, এই বিষয়টি পুরোপুরি কাল্পনিক। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় তাঁরা কোনো সমালোচনা করছেন না। পুজো কমিটির সম্পাদক প্রীতম মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁরাও চান এসআইআরে সকলেই সহযোগিতা করুন। কারণ নামে ত্রুটি থাকলে তার সংশোধন করা হোক।

নির্বাচন কমিশন যে কাজ করছে তাঁর প্রতি তাদের সমর্থন রয়েছে। ভোটার তালিকায় প্রতিটি মানুষের নাম নির্ভুলভাবে থাকুক, এটা তাঁরা সকলেই চাইছেন। অন্যদিকে দক্ষিণ কলকাতায় বালিগঞ্জ সায়েন্স কলেজে সরস্বতী পুজোর থিম ছিল এসআইআর। এসআইআর-এর কারণে বাংলার মানুষের হয়রানি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করতে না দেওয়া, আত্মহত্যা এই সবকিছুই উঠে এসেছে বাগদেবীর থিমে৷ মায়ের মূর্তির পিছনে ফুটবল বার যা দিয়ে ২৫০+ লেখা জার্সিতে খেলা হবের টার্গেট। সারাক্ষণ ব্যাকগ্রাউন্ডে বাজছে উন্নয়নের পাঁচালি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লাল পলাশে ঢাকা রাঙামাটির পথ, বসন্তের ছুটিতে গন্তব্য হোক বাঁকুড়ার এই লুকোনো স্বর্গ

৩৩ হাজার গরিব মহিলার মাথার উপর পাকা ছাদের বন্দোবস্ত করছে নবান্ন

ভয়ঙ্কর কাণ্ড! রিল বানাতে বানাতে শিব ঠাকুরের মাথায় উঠে পড়লেন যুবতী, তারপর..

অভিষেকের প্রস্তাবে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট, কীসে পড়ল সম্মতি?‌

‘‌বনধ নাগরিক স্বাধীনতার পরিপন্থী’‌, মমতার নীতির সঙ্গে সহমত শশী থারুর

বেলডাঙায় অশান্তির ঘটনায় ধৃতদের জেল হেফাজতের মেয়াদ বাড়ল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ