দূর্গ হাতছাড়া জেনেই মেজাজ হারালেন শিশির! গালিগালাজ পুলিশকে

রবিবার নিজের ভোটকেন্দ্রে ভোট দিতে যাচ্ছিলেন সাংসদ শিশির অধিকারী। তখনই পুলিশের তরফে তাঁর গাড়ি বুথের কিছুটা দূরেই থামিয়ে দেওয়া হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: কাঁথি দূর্গ চিরদিন দখল করে রেখেছে অধিকারী পরিবার। বংশপরম্পরায় কাঁথি দখলে থাকে অধিকারীদেরই। কিন্তু ২০২১-এর পর থেকে সেই পুরসভাতে বাঁধন আল্গা হচ্ছে অধিকারীদের। এর মাঝেই পুরভোটে বিজেপির তরফে প্রার্থী করা হয়নি অধিকারী বাড়ির কাউকে। পূর্ব মেদিনীপুরের এই পুরসভা যে হাতছাড়া হতে পারে সেটা ভোটের দিন বেলা বাড়তেই টের পেয়ে গিয়েছে শিশির অধিকারী। তাই ভোট দিতে বেড়িয়ে মেজাজ হারিয়ে ফেললেন শিশির অধিকারী।

ক্ষুদ্ধ শিশির জানিয়েছেন, ‘আমি দেখেছি ১১টা বুথ দখল হয়েছে। নন্দীগ্রামে মমতার পরাজয়ের জন্যই এখানে এমনটা করছে। সবটাই হচ্ছে কালীঘাটের নির্দেশে। উনি নন্দীগ্রামে হেরেছেন, সেই জ্বালা মেটাতে কাঁথি কলেজ, কাঁথি পুরসভা এবং কাঁথি সমবায় ব্যাঙ্কে থাকা আমার ছেলেদের গত ৯ মাস ধরে মিথ্যে মামলা দিয়ে জেলে পুরছেন। এখন যে ভাবে হোক কাঁথি পুরসভায় অধিকারীদের হারাতে হবে, এটাই কালীঘাটের নির্দেশ। ন’মাস ধরে চূড়ান্ত অগণতান্ত্রিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’ প্রসঙ্গত, রবিবার নিজের ভোটকেন্দ্রে ভোট দিতে যাচ্ছিলেন সাংসদ শিশির অধিকারী। তখনই পুলিশের তরফে তাঁর গাড়ি বুথের কিছুটা দূরেই থামিয়ে দেওয়া হয়। গাড়ি থেকে বেড়িয়েই হাঁটতে কুরুচিকর ভাষায় গালিগালাজ করেন পুলিশের বড়কর্তাদের।

শিশির অধিকারী এও বলেন, ‘আমি ছোটখাটো পুলিশদের গায়ে হাত দিই না।’ রাজনৈতিক মহলের ধারণা দূর্গ হাতছাড়া হবে জেনেই এই কাজ করছেন শিশির অধিকারী।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস