সিউড়িতে ফের অনুব্রত মণ্ডলের অনুগামীদের সঙ্গে কাজল শেখের ঘনিষ্ঠ নুরুল অনুগামীদের সংঘর্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি,সিউড়ি: কাজল ঘনিষ্ঠ নুরুল ইসলাম অনুগামীদের সঙ্গে অনুব্রত অনুগামীদের একসাথে সভা করার পরে সোমবার সকাল থেকে শুরু হয়ে যায় অশান্তি। দুই পক্ষের ইট ছড়াছড়ি থেকে হাতাহাতি হয়। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে সিউড়ি দু’নম্বর ব্লকের গোপালপুর গ্রামে। ঘটনা স্থলে সিউড়ি থানা(Siuri P.S.) পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।রবিবার সিউড়ি ২নম্বর ব্লকে এস আই আর নিয়ে কেদুয়া(Kendua) অঞ্চলের মনপুর গ্রামে কাজল ও অনুব্রত অনুগামীদের নিয়ে সভা করে। সভার পর একে অপরের বিরূদ্ধে কটুক্তি করে।

সোমবার সকাল হতেই গোপালপুর গ্রামে দুই পক্ষের মধ্যে চলে ইট – বৃষ্টি। দুই দলের ব্যানার ,ফেস্টুন অস্থায়ী অফিস ভাঙচুর করার অভিযোগ ওঠে একে অপরের বিরুদ্ধে। পুলিশ এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আটক করেছে। ঘটনা স্থলে সিউড়ি থানার পুলিশ পিকেটিং বসানো হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ। জানা গেছে রবিবারেই দু’পক্ষ একসঙ্গে বৈঠক করে শান্তির বার্তা দেয়। কিন্তু রাত পোহাতেই শুরু হয়ে যায় সংঘর্ষ। বাধ্য হয় পুলিশ গ্রামে ঢুকে বিভিন্ন ঘরে তল্লাশি চালাতে। আটক করা হয় বেশ কয়েকজনকে। শাসক দলের দুই গোষ্ঠীর এই লড়াইয়ে নতুন করে উত্তপ্ত সিউড়ি।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এর আগে বীরভূমে গিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)অনুব্রত মণ্ডল সহ কাজল শেখদের সমস্ত গোষ্ঠী কোন্দল ভুলে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এই শাসকদলের গোষ্ঠী কাজিয়া বন্ধ হচ্ছে না।যদিও তৃণমূল নেতৃত্বের দাবি নতুন করে উভয়পক্ষকে নিয়ে বসে ফেরা আলোচনার মাধ্যমে এই পরিস্থিতির উন্নতি ঘটানোর চেষ্টা করা হবে।

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য