৭৬ বছর বয়স্ক ঠাকুমার শেষ যাত্রায় বাজল ব্যান্ড, ফাটল বাজি

Share:

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: মৃত্যু হয়েছে ৭৬ বছর বয়স্ক ঠাকুমার, কোন শোকযাত্রা নয়। শেষ যাত্রায় বাজল ব্যান্ড, ফাটল বাজি। এ কেমন শেষ যাত্রা, সবটাই নাকি জীবিত অবস্থায় থাকাকালীন ঠাকুমার ইচ্ছা পূরণ করলেন নাতি – নাতনিরা।দিকে দিকে চলছে কালীপুজোর শোভাযাত্রা, না এটা কোন কালীপুজোর শোভাযাত্রা নয়। এটা শব দেহ নিয়ে শেষ যাত্রা। শনিবার ভোর নাগাদ সিউড়ি এক নম্বর ব্লকের(Siuri Block) অন্তর্গত বারুইপুর গ্রামে(Baruipur Village) মৃত্যু হয় ৭৬ বছর বয়স্ক বৃদ্ধার।

নাম ক্যালেন্দিস মাল। উনার শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পর যেন বাড়িতে কেউ কান্নাকাটি না করে। সকলেই যাতে আনন্দ সহকারে শেষ যাত্রায় শ্মশান পর্যন্ত নিয়ে যায় তাকে। ঠাকুমার(Mother In Law) কথামতো নাতি-নাতনীরা ব্যান্ড পার্টির বাজনা বাজিয়ে বাজি ফাটিয়ে শেষ যাত্রায় শ্মশান পর্যন্ত নিয়ে যায়। নাতি নাতনিরা বলছেন ঠাকুরমার ইচ্ছা পূরণ প্রত্যেকেরে আমরা আনন্দিত।

কিন্তু প্রশ্ন উঠছে ঠাকুরমার ইচ্ছা থাকলেও তার মৃত্যুর পর এভাবে কি মরদেহকে শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়াটা যুক্তিপূর্ণ? সমাজের কাছে বার্তাটা কি কোথাও খারাপ যাচ্ছে না? নাতি – নাতনিরা অবশ্য দাবি করছেন ঠাকুমার শেষ ইচ্ছেকে মর্যাদা দিতেই তারা এই ধরনের আয়োজন করেছিল। ঠাকুরমার জীবিত কালের নির্দেশকে তারা মর্যাদা দিয়েছে মাত্র। এদিন ঠাকুমার এই শেষ যাত্রার সেই ছবি অনেকেই মোবাইলে বন্দী করে রাখেন। শেষযাত্রায় গ্রামের বহু মানুষ যোগ দেন। কারো চোখে জল বা আর্তনাদ নয় ,সকলেই আনন্দে ঠাকুমাকে নিয়ে যান শেষকৃত্য সম্পন্ন করতে।খই ছড়াতে ছড়াতে, ব্যান্ড বাজাতে বাজাতে, বাজি ফাটাতে ফাঠাতে শ্মশান ঘাটে ঠাকুমার মরদেহ নিয়ে পৌঁছন সকলে।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের