বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বারাকপুর পুলিশ কমিশনারেটের নগর পালের সঙ্গে বৈঠক করলেন ছয় বিধায়ক। সোমবার (8 জুন) প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই বৈঠক। সেখানে আইন-শৃঙ্খলা, জননিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থা এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, বৈঠকে উপস্থিত ছিলেন বারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অমিত কুমার, উপনগরপাল (সদর) অতুল বিশ্বনাথন, উপনগরপাল (মধ্য) ইন্দ্র বদন ঝা, উপনগরপাল (উত্তর) অশিম খান এবং উপনগরপাল (ট্রাফিক) রাজনারায়ণ মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অর্জুন সিং, বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী, জগদ্দলের বিধায়ক ড. রাজেশ কুমার, ভাটপাড়ার বিধায়ক পবন সিং, নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় এবং বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। বৈঠকে অংশ নেন বিজেপির বারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ-সহ অন্যান্য নেতৃত্বও।

আরও পড়ুন-দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

সূত্রের খবর, বিধায়কেরা নিজেদের এলাকার বিভিন্ন সমস্যা ও বাসিন্দাদের অভিযোগ প্রশাসনের নজরে আনেন। বৈঠক শেষে উপস্থিত জনপ্রতিনিধিরা জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিক পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্যে এই ধরনের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে পুলিশ কমিশনারেটের আধিকারিকরাও জনস্বার্থে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করার উপর জোর দেন। এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

সাধুর বেশে রাজ্যে অনুপ্রবেশ, কোচবিহারে গ্রেফতার পঞ্চাশোর্ধ্ব বাংলাদেশি নাগরিক

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার

হাতিদের প্রাণ বাঁচাতে নিজের লাল টি-শার্ট খুলে ট্রেন থামাল বনকর্মী

থানেতে মানব পাচার ও দেহব্যবসার বড় পর্দাফাঁস, উদ্ধার হিন্দি টেলিভিশন অভিনেত্রী

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

সমুদ্রসৈকত দিঘায় আগমনি উৎসব, নাচে-গানে মঞ্চ মাতাবেন শান-অণ্বেষা

মেট্রো নাকি স্পা সেন্টার! চোখের নিচে প্যাচ, মাথায় তোয়ালে জড়িয়ে সফর তরুণীর

‘আমার বন্ধুকে আটক করেছে’, ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ মহিলার, তারপর যা করল পুলিশ…

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা