দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

Share:

নিজস্ব প্রতিনিধি,মহাদেবপুর: দাদুর সঙ্গে বাগানে আম ভাঙার পর মহানন্দায় স্নান করতে নেমে নদীতে তলিয়ে যায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্র। এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয় পুরাতন মালদহ ব্লকের মুচিয়া মহাদেবপুর(Mahadebpur) এলাকায়। জানা গেছে, নদীতে তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের নাম কণক দাস(Kanak Das)। বাবার নাম সঞ্জীব দাস। পেশায় গাড়ি চালক। বাড়ি  মালদহর ইংরেজবাজারের কাঞ্চনটার মহারাজপুর এলাকায় হলেও সে মুচিয়া মহাদেবপুর এলাকায় দাদুর বাড়িতে থাকত। পরিবার সূত্রে খবর, কণক রবিবার দুপুরের দিকে তার দাদুর সঙ্গে সীমান্তের তারকাঁটা এলাকায় বাগানের আম ভাঙতে যায়। আম ভাঙার পর কণক তার দাদুকে বলে স্থানীয় মহানন্দা নদীতে(Mahananda River) স্নান করতে নামে।

কিন্তু স্নান করতে নামার পরপরই সে নদীতে তলিয়ে যায় বলে খবর। ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের পরিবারবর্গ নদীঘাটেই কান্নায় ভেঙে পড়েন। এই খবর খবর পেয়ে মালদা থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের বাহিনী ঘটনাস্থলে ছুটে যান। সিভিল ডিফেন্সের কর্মীরা স্পিড বোট নিয়ে নদীতে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালান। কিন্তু রবিবার সন্ধ্যা পর্যন্ত ওই ছাত্রের কোন হদিশ মেলেনি। সোমবার সকাল থেকে ফের মহানন্দা নদীতে ওই নিখোঁজ ছাত্রের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

প্রচুর মানুষ নদীর ঘাটে ভিড় করেছে। পরিবারের লোকজনরাও সেখানেই অপেক্ষা করছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে জানানো হচ্ছে যেহেতু বর্ষাকাল এসে গিয়েছে তাই এই মুহূর্তে ছোট শিশুদের নিয়ে যেন এই ধরনের নদীতে স্নান করতে না নেওয়া হয়। সিভিল ডিফেন্সের কর্মীদের বক্তব্য যেহেতু নদীতে এখন খরস্রোত আছে তাই ওই নিখোঁজ ছাত্র ভেসে অন্য কোথাও চলে গেছে বলে তারা মনে করছেন। তবে নদীতে থাকা কচুরিপানা এবং অন্যান্য গাছ-গাছালি সরিয়ে ওই ছাত্রের সন্ধানে তল্লাশি সোমবার সকাল থেকে জোরদার শুরু হয়েছে।

‘সীমান্ত রক্ষা করব, নাকি বাবা-মায়ের খোঁজ করব?’, দিশেহারা সেনা জওয়ান

টাকার প্রলোভন দেখিয়ে নাবালিকাকে হোটেলে আটকে মধুচক্রে নামানোর ছক! গ্রেফতার ৪

‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

এক লিটারে যাওয়া যাবে ৫০ কিমি, বাজারে হাজির MG Hector Tomahawk PHEV

মাত্র ২১-এ থমকে গেল তরুণী মডেলের জীবন, কাঠগড়ায় জিম প্রশিক্ষক

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

ফোন বেজেই চলেছে, কিন্তু মিলছে না কোনও উত্তর! নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ দুর্গাপুরের দম্পতি

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে