মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তুলকালাম চন্দননগরে, সংঘর্ষে জড়াল তৃণমূল-বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: চন্দননগর মহকুমা শাসক দপ্তরের সামনে মুখোমুখি তৃণমূল-বিজেপি। ব্যাপক উত্তেজনা এলাকায়। একদিকে বিজেপি একদিকে তৃণমূল। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে হাজির হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

দুই পক্ষই মুখোমুখি হয়ে জয় বাংলা ও জয় শ্রীরাম স্লোগান তুলতে থাকে। একে অপরের দিকে তেড়ে যেতেই পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। আজ, মঙ্গলবার (৭ এপ্রিল) মহকুমা শাসকের দপ্তরের সামনে মনোনয়ন জমা দিতে আছে তারকেশ্বরের তৃণমূল প্রার্থী রামেন্দ্র সিংহ রায় ও হরিপালের বিজেপি প্রার্থী মধুমিতা ঘোষ, সিঙ্গুর অরূপ কুমার দাস ও তারকেশ্বরের বিজেপি প্রার্থী সন্তু পান। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে যান সন্তু পান। ঠিক তার পরেই উত্তেজনকর পরিস্থিতি তৈরি হয়। সেখানেই দু’দলের সমর্থকরা মুখোমুখি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, মনোনয়ন কেন্দ্রের কাছাকাছি অবৈধ জমায়েত করা যায় না। তা সাথেও একেবারে মহাকুমার শাসকের দপ্তরের সামনে কিভাবে দুদলের সমর্থকরা জড়ো হল, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। আগে থেকেই প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়ন থাকায় বড় অশান্তি হয়নি। তবে স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। বেশ কিছুক্ষণ ধরে তা চলায় আরও ফোর্স আসে ঘটনাস্থলে। তারপর দু’দলের সমর্থকদের দূরে সরিয়ে দেওয়া হয়।

চন্দননগরের রানিঘাটের দিকে বিজেপি সমর্থকরা ও উর্দীবাজারের দিকে তৃণমূল সমর্থকদের জড়ো হয়ে স্লোগান চালাতে থাকে। চন্দনগর মহাকুমার শাসকের দপ্তরের সামনে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। সেখানে পাহারায় থাকে কেন্দ্রীয় বাহিনী‌।

নিজের হাতেই স্যালাইনের বোতল নিয়ে নার্সের কাছে রোগী! চাঞ্চল্য উত্তরপাড়া হাসপাতালে

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

কৃষ্ণনগর আদালত পরিদর্শনে রাজ্যের আইনমন্ত্রী বিরাজ বিশ্বাস, কী বার্তা দিলেন তিনি?

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?